রাজধানীর বাড্ডায় সুবাস্তু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস থেকে তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।
শনিবার (১ ডিসেম্বর) রাত ২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এর আগে রাত ১টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় তারা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাড্ডায় সুবাস্তু শপিং কমপ্লেক্সে তৃতীয় তলায় একটি কাপড়ের দোকানে আগুন লাগার খবর পেয়ে তিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ঢাকা,রোববার ০১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















