রাজধানীর মিরপুরের পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় মহিলা আওয়ামী লীগের ৫ জন নেত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্রেফতাররা হলেন- পল্লবী থানার ৬নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী মোছা. বাবলী বেগম (৪৩), সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন যুথি (৩৮), সাংগঠনিক সম্পাদক মোছা. রিতা আক্তার (৪০), সহ-সভাপতি নাজমা আক্তার সাথী (৩০) ও সহ-সাংগঠনিক সম্পাদক মোছা. খাদিজা বেগম (৩৪)।
শুক্রবার (২৯ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১২টায় পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের
পল্লবী থানার একটি হামলা মামলায় আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা,শুক্রবার ২৯ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















