শহিদ সাইফুলের পরিবারের জন্য ধর্ম উপদেষ্টার তত্বাবধানে কোটি টাকার ফান্ড গড়ে তোলা হচ্ছে

শহিদ আইনজীবী সাইফুলের পরিবারের জন্য ধর্ম উপদেষ্টার তত্বাবধানে কোটি টাকার ফান্ড গড়ে তোলা হচ্ছে। এ ফান্ড সংগ্রহের দায়িত্বে আছে মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

আজ সকালে চট্টগ্রামের লোহাগাড়ার পানত্রিশা গ্রামে শহিদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত ও মোনাজাত শেষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সাংবাদিকদেরকে এ তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, প্রতিশ্রুতিশীল তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশ ও জাতিকে অনেক কিছু দিতে পারতেন। কিন্তু তাঁকেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির বিধান করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানান।

উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ একটি রাষ্ট্র। এই সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে দেশি-বিদেশি নানা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে। একটি বৈষম্যহীন দেশ গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চলছে। কোনভাবেই এই চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেওয়া যাবে না। তিনি দেশবাসিকে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সহনশীল ও দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানান।

ইসকন নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. খালিদ বলেন, এ বিষয়টি আদালতের বিচারাধীন। সুতরাং এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।

হত্যাকারীদের আইনের আওতায় আনতে সরকারের পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সন্দেহজনক অনেককে ইতোমধ্যে ধরা হয়েছে। সরকার এ বিষয়ে অত্যন্ত কঠোর। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত হবে, সুষ্ঠু বিচার হবে এবং অপরাধীরা উপযুক্ত শাস্তি পাবে। এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। তিনি সকলকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ জানান। এ বিষয়কে কেন্দ্র করে উস্কানিমূলক ঘটনা যেন না ঘটে ও দেশে-বিদেশে আমাদের ভাবমূর্তি যেন নষ্ট না হয় সে দিকে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানান। এছাড়া, ঐক্যবদ্ধ থেকে সকল বিপদ মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার বিষয়ে তিনি সকলকে আহ্বান জানান।

দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে। তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের কিছু করতে পারবে না।

ধর্ম উপদেষ্টা শহিদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি এ হত্যাকাণ্ডের ন্যায়বিচারে ক্ষেত্রে সরকারের দৃঢ় মনোভাব ব্যক্ত করেন। এছাড়া উপদেষ্টা এই পরিবারকে সরকারের পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরে উপদেষ্টাদ্বয় শহিদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। শেষে ধর্ম উপদেষ্টা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ভরনপোষণ, চিকিৎসা ও পড়ালেখার জন্য শহিদ সাইফুলের পিতার হাতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ হতে এককোটি টাকা সহায়তা প্রতিশ্রুতির অংশ হিসেবে নগদ এক লাখ টাকা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ হতে ৫ লাখ টাকার চেক ও আল মানাহিল ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো এক লক্ষ টাকা তুলে দেন।

এসময় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসানসহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম,শুক্রবার ২৯ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শহিদ সাইফুলের পরিবারের জন্য ধর্ম উপদেষ্টার তত্বাবধানে কোটি টাকার ফান্ড গড়ে তোলা হচ্ছে

শহিদ আইনজীবী সাইফুলের পরিবারের জন্য ধর্ম উপদেষ্টার তত্বাবধানে কোটি টাকার ফান্ড গড়ে তোলা হচ্ছে। এ ফান্ড সংগ্রহের দায়িত্বে আছে মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

আজ সকালে চট্টগ্রামের লোহাগাড়ার পানত্রিশা গ্রামে শহিদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত ও মোনাজাত শেষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সাংবাদিকদেরকে এ তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, প্রতিশ্রুতিশীল তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশ ও জাতিকে অনেক কিছু দিতে পারতেন। কিন্তু তাঁকেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির বিধান করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানান।

উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ একটি রাষ্ট্র। এই সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে দেশি-বিদেশি নানা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে। একটি বৈষম্যহীন দেশ গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চলছে। কোনভাবেই এই চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেওয়া যাবে না। তিনি দেশবাসিকে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সহনশীল ও দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানান।

ইসকন নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. খালিদ বলেন, এ বিষয়টি আদালতের বিচারাধীন। সুতরাং এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।

হত্যাকারীদের আইনের আওতায় আনতে সরকারের পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সন্দেহজনক অনেককে ইতোমধ্যে ধরা হয়েছে। সরকার এ বিষয়ে অত্যন্ত কঠোর। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত হবে, সুষ্ঠু বিচার হবে এবং অপরাধীরা উপযুক্ত শাস্তি পাবে। এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। তিনি সকলকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ জানান। এ বিষয়কে কেন্দ্র করে উস্কানিমূলক ঘটনা যেন না ঘটে ও দেশে-বিদেশে আমাদের ভাবমূর্তি যেন নষ্ট না হয় সে দিকে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানান। এছাড়া, ঐক্যবদ্ধ থেকে সকল বিপদ মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার বিষয়ে তিনি সকলকে আহ্বান জানান।

দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে। তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের কিছু করতে পারবে না।

ধর্ম উপদেষ্টা শহিদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি এ হত্যাকাণ্ডের ন্যায়বিচারে ক্ষেত্রে সরকারের দৃঢ় মনোভাব ব্যক্ত করেন। এছাড়া উপদেষ্টা এই পরিবারকে সরকারের পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরে উপদেষ্টাদ্বয় শহিদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। শেষে ধর্ম উপদেষ্টা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ভরনপোষণ, চিকিৎসা ও পড়ালেখার জন্য শহিদ সাইফুলের পিতার হাতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ হতে এককোটি টাকা সহায়তা প্রতিশ্রুতির অংশ হিসেবে নগদ এক লাখ টাকা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ হতে ৫ লাখ টাকার চেক ও আল মানাহিল ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো এক লক্ষ টাকা তুলে দেন।

এসময় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসানসহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম,শুক্রবার ২৯ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock