চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডের পর রাতভর চলা যৌথবাহিনীর অভিযানে সন্দেহভাজন ২৭ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে কোতোয়ালী থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটক ২৭ জনের বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রইছ উদ্দিন। তিনি জানান, যৌথবাহিনীর অভিযানে আটককৃতদের কার ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে এখনও কোনো মামলা দায়ের হয়নি।
চট্টগ্রাম,বুধবার ২৭ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















