রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সরিয়ে দিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে বিক্ষোভকারীদের।
রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
অবস্থানরত সেই লোকজন প্রথম আলো পত্রিকার সামনে গরু জবাই দিয়ে লোকজন জড়ো করে। আগের তুলনায় কিছুটা লোকজন বেশি হয়। তবে গরু জবাই দিয়ে তাদের রান্নাবান্নাও চলছিল ঠিক প্রথম আলোর বিপরীতে কারওয়ান বাজারের দিকে।খোঁজ নিয়ে জানা যায়, দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ‘জোড়া গরু জবেহ’ কর্মসূচি শুরু করেন বিক্ষোভকারীরা। পরে তারা কালো রঙের একটি গরু জবাই করেন।
বিক্ষোভকারীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে। তাই তাদের তওবা করার জন্য এ জিয়াফত কর্মসূচি করা হচ্ছে। এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে।
এসময় পুলিশ তাদের আবারো অনুরোধ করে যে সাড়ে ছয়টার বেশি বেজে গেছে আপনার এখান থেকে চলে যান। পুলিশের কথা না শুনলে এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা একত্র হয়ে তাদের সেখান থেকে বল প্রয়োগ করে সরিয়ে দেয়।
তেজগাঁও থানার (ইন্সপেক্টর তদন্ত) সোহেল রানা জানান, ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকার সামনে কয়েকদিন যাবত অবস্থানরত লোকজনদের আজকে সন্ধ্যার পরে সেনাবাহিনী ও পুলিশ সম্মিলিতভাবে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে দুই প্রতিষ্ঠানের সামনে কারো কোন অবস্থান নেই।
ঢাকা,রোববার ২৪ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















