যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৮২ প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৬৯৭ বাংলাদেশি দেশে ফিরলেন।বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১১টায় লেবানন থেকে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ ফ্লাইটযোগে দেশে ফেরেন ৮২ প্রবাসী।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এদের দেশে ফিরেছেন।
এর মধ্যে ৭৬ জন সম্পূর্ণ সরকারি খরচে এবং ৬ জন আইওএমের অর্থায়নে এসেছেন।জানা যায়, দেশে আসা ৭৬ জন বৈরুতে বাংলাদেশ দূতাবাসে রেজিস্ট্রেশন করেছিলেন এবং বাকি ৬ জন আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় রেজিস্ট্রেশন করেন। এ পর্যন্ত ১১টি ফ্লাইটে সর্বমোট ৬৯৭ বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ২১ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















