ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪৬টি স্বর্ণের বিস্কুটসহ ২ স্বর্ণ চোরাকারবারিকে আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫ কোটি ৯১ লাখ টাকা মূল্যের ৪৬টি স্বর্ণের বিস্কুটসহ ২ স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৮)। সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাদেরকে আটক করা হয়। ৫৮ বিজিবির অধিনায়ক কর্ণেল শাহ মো. আজিজুস শহীদ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত রজব আলী মন্ডলের ছেলে মো. আব্দুল কাদের মন্ডল (৬০) ও একই উপজেলার রায়পুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মো. দুলাল হোসেন (৪০)।

বিজিবির অধিনায়ক কর্ণেল শাহ মো. আজিজুস শহীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে রায়পুর গ্রামের মাঠে অবস্থান নেয়। এ সময় দুই জন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখা যায়। তারা বিজিবির টহল দল দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের দুইজনকে আটক করে। পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে কোমরে লুকিয়ে রাখা ৪৬টি স্বর্ণের বিস্কুট জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৫ কেজি ৪৫৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৯১ লাখ ৭২ হাজার ৭৫০ টাকা হবে বলে জানান তিনি।তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
ঝিনাইদহ,মঙ্গলবার ১৯ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪৬টি স্বর্ণের বিস্কুটসহ ২ স্বর্ণ চোরাকারবারিকে আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫ কোটি ৯১ লাখ টাকা মূল্যের ৪৬টি স্বর্ণের বিস্কুটসহ ২ স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৮)। সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাদেরকে আটক করা হয়। ৫৮ বিজিবির অধিনায়ক কর্ণেল শাহ মো. আজিজুস শহীদ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত রজব আলী মন্ডলের ছেলে মো. আব্দুল কাদের মন্ডল (৬০) ও একই উপজেলার রায়পুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মো. দুলাল হোসেন (৪০)।

বিজিবির অধিনায়ক কর্ণেল শাহ মো. আজিজুস শহীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে রায়পুর গ্রামের মাঠে অবস্থান নেয়। এ সময় দুই জন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখা যায়। তারা বিজিবির টহল দল দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের দুইজনকে আটক করে। পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে কোমরে লুকিয়ে রাখা ৪৬টি স্বর্ণের বিস্কুট জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৫ কেজি ৪৫৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৯১ লাখ ৭২ হাজার ৭৫০ টাকা হবে বলে জানান তিনি।তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
ঝিনাইদহ,মঙ্গলবার ১৯ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO