রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় দুর্বৃত্তের আঘাতে খুন হলেন এক প্রবাসী চিকিৎসক

রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় দুর্বৃত্তের আঘাতে খুন হলেন একেএম আব্দুর রশিদ (৮৫) নামে এক প্রবাসী চিকিৎসক। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় থাকতেন আব্দুর রশিদ। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে রাত পৌনে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে ভাড়াটিয়া সাইদুর রহমান বাঁধন জানান, এ কে এম আব্দুল রশিদ ওই বাসার মালিক। আব্দুর রশিদ ও তার স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী। গত সেপ্টেম্বরে দেশে আসেন তারা। রাতে হঠাৎ চিৎকারে ঘুম ভাঙে।

পরে তাদের ঘরে গিয়ে দেখা যায়, আব্দুর রশিদ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তার স্ত্রী মাথায় পানি ঢালছেন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঁধন বলেন, তারা স্বামী-স্ত্রী দুজনই চিকিৎসক। যুক্তরাজ্যে বসবাস করেন। প্রতি বছর সেপ্টেম্বর মাসে দেশে আসেন এবং ডিসেম্বরে চলে যান। ধারণা করা হচ্ছে, কেউ ডাকাতি করতে এসেছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ধানমন্ডি থেকে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির বুকে, মুখে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ধানমন্ডি ৮/এ এলাকার একটি বাসার দ্বিতীয় তলায় কয়েকজন চোর প্রবেশ করলে ওই ব্যক্তির সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তিনি আঘাত পেয়ে মারা যান।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ঢাকা,শুক্রবার ১৫ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় দুর্বৃত্তের আঘাতে খুন হলেন এক প্রবাসী চিকিৎসক

রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় দুর্বৃত্তের আঘাতে খুন হলেন একেএম আব্দুর রশিদ (৮৫) নামে এক প্রবাসী চিকিৎসক। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় থাকতেন আব্দুর রশিদ। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে রাত পৌনে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে ভাড়াটিয়া সাইদুর রহমান বাঁধন জানান, এ কে এম আব্দুল রশিদ ওই বাসার মালিক। আব্দুর রশিদ ও তার স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী। গত সেপ্টেম্বরে দেশে আসেন তারা। রাতে হঠাৎ চিৎকারে ঘুম ভাঙে।

পরে তাদের ঘরে গিয়ে দেখা যায়, আব্দুর রশিদ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তার স্ত্রী মাথায় পানি ঢালছেন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঁধন বলেন, তারা স্বামী-স্ত্রী দুজনই চিকিৎসক। যুক্তরাজ্যে বসবাস করেন। প্রতি বছর সেপ্টেম্বর মাসে দেশে আসেন এবং ডিসেম্বরে চলে যান। ধারণা করা হচ্ছে, কেউ ডাকাতি করতে এসেছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ধানমন্ডি থেকে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির বুকে, মুখে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ধানমন্ডি ৮/এ এলাকার একটি বাসার দ্বিতীয় তলায় কয়েকজন চোর প্রবেশ করলে ওই ব্যক্তির সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তিনি আঘাত পেয়ে মারা যান।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ঢাকা,শুক্রবার ১৫ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock