বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি-রুহুল কবির রিজভী

বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, খন্দকার মোশতাক ছবি নামালেও জিয়াউর রহমান তার ছবি পুনরায় টাঙিয়েছিলেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিলেন। স্বাধীনতার পরে সব দল নিষিদ্ধ করেছিলেন। গণতন্ত্র হত্যার ধারা তার হাত দিয়ে এসেছে। এর আগে তিনি স্বাধিকার আন্দোলন করেছেন, মানুষ তাকে বিশ্বাস করেছিল। মানুষ তাকে ভোট দেয়।

বিএনপির এই নেতা বলেন, শেখ মুজিবুর রহমান তার অঙ্গীকার রক্ষা করতে পারেননি। স্বাধিকার সংগ্রাম বা স্বাধীনতার আন্দোলনে তিনি ভূমিকা রেখেছেন। তবে স্বাধীনতা যুদ্ধে তিনি কোনো ভূমিকা রাখেননি। স্বাধীনতার যুদ্ধে অবদান রেখেছিলেন জিয়াউর রহমান। ৭৫ এর ১৫ আগস্ট খন্দকার মোশতাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছিলেন। ৭ নভেম্বর জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর সেই ছবি পুনঃস্থাপন করেন।

এ সময় উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে তিনি বলেন, বঙ্গবন্ধুর ছবি নামানোর কথা জানিয়েছেন। সময় সবসময় এক যায় না। স্বাধীনতার পরে শেখ মুজিবের অনেক অন্যায় দেখেছি, তারপরও তার ছবি ছিল। আমি মনে করি, তার ছবি নামিয়ে ফেলাটা উচিত হয়নি।এ সময় আওয়ামী লীগ শাসনামলের সরকারের সমালোচনা করে তিনি বলেন, ভালো ডাক্তার হওয়া সত্ত্বেও শেখ হাসিনার শাসনামলে বিভাজন করা হয়েছিল। বিএনপির সাথে যুক্ত থাকার কারণে পদোন্নতি দেয়া হয়নি অনেককে। রাজনৈতিক কারণে বঞ্চিত করা হয়েছে তাদের। একই পদে ১৫ থেকে ১৬ বছর চাকরি করেছেন তারা।তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কম অত্যাচার করত তাহলে তাকে পালাতে হতো না। তিনি জানেন কাকে কাকে গুম করা হয়েছে, কার প্রতি অন্যায় করেছেন। অন্যায় করলে তাকে পালাতে হবে। অবিচার করলে নিজ দেশে থাকতে পারবেন না কেউ।

আজকে যারা সচিব-স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন তাদের কোনো অবদান নেই। তারা গণতন্ত্রের জন্য মিছিলও করেননি বরং ঠেকানোর চেষ্টা করেছেন। ড্যাবের কোনো ডাক্তার ন্যায্য কথা বলতে গেলে তারা বিরক্ত বোধ করেন। আন্দোলনের পক্ষে ছিলেন যেসব ডাক্তাররা আজ শেখ হাসিনা টিকে থাকলে তাদের চাকরি থাকত না-এ কথা উল্লেখ করে রিজভী বলেন, আপনাদেরকেও চিনে রাখছি। আপনারা শেখ হাসিনার দোসর।
ঢাকা,মঙ্গলবার ১২ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি-রুহুল কবির রিজভী

বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, খন্দকার মোশতাক ছবি নামালেও জিয়াউর রহমান তার ছবি পুনরায় টাঙিয়েছিলেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিলেন। স্বাধীনতার পরে সব দল নিষিদ্ধ করেছিলেন। গণতন্ত্র হত্যার ধারা তার হাত দিয়ে এসেছে। এর আগে তিনি স্বাধিকার আন্দোলন করেছেন, মানুষ তাকে বিশ্বাস করেছিল। মানুষ তাকে ভোট দেয়।

বিএনপির এই নেতা বলেন, শেখ মুজিবুর রহমান তার অঙ্গীকার রক্ষা করতে পারেননি। স্বাধিকার সংগ্রাম বা স্বাধীনতার আন্দোলনে তিনি ভূমিকা রেখেছেন। তবে স্বাধীনতা যুদ্ধে তিনি কোনো ভূমিকা রাখেননি। স্বাধীনতার যুদ্ধে অবদান রেখেছিলেন জিয়াউর রহমান। ৭৫ এর ১৫ আগস্ট খন্দকার মোশতাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছিলেন। ৭ নভেম্বর জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর সেই ছবি পুনঃস্থাপন করেন।

এ সময় উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে তিনি বলেন, বঙ্গবন্ধুর ছবি নামানোর কথা জানিয়েছেন। সময় সবসময় এক যায় না। স্বাধীনতার পরে শেখ মুজিবের অনেক অন্যায় দেখেছি, তারপরও তার ছবি ছিল। আমি মনে করি, তার ছবি নামিয়ে ফেলাটা উচিত হয়নি।এ সময় আওয়ামী লীগ শাসনামলের সরকারের সমালোচনা করে তিনি বলেন, ভালো ডাক্তার হওয়া সত্ত্বেও শেখ হাসিনার শাসনামলে বিভাজন করা হয়েছিল। বিএনপির সাথে যুক্ত থাকার কারণে পদোন্নতি দেয়া হয়নি অনেককে। রাজনৈতিক কারণে বঞ্চিত করা হয়েছে তাদের। একই পদে ১৫ থেকে ১৬ বছর চাকরি করেছেন তারা।তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কম অত্যাচার করত তাহলে তাকে পালাতে হতো না। তিনি জানেন কাকে কাকে গুম করা হয়েছে, কার প্রতি অন্যায় করেছেন। অন্যায় করলে তাকে পালাতে হবে। অবিচার করলে নিজ দেশে থাকতে পারবেন না কেউ।

আজকে যারা সচিব-স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন তাদের কোনো অবদান নেই। তারা গণতন্ত্রের জন্য মিছিলও করেননি বরং ঠেকানোর চেষ্টা করেছেন। ড্যাবের কোনো ডাক্তার ন্যায্য কথা বলতে গেলে তারা বিরক্ত বোধ করেন। আন্দোলনের পক্ষে ছিলেন যেসব ডাক্তাররা আজ শেখ হাসিনা টিকে থাকলে তাদের চাকরি থাকত না-এ কথা উল্লেখ করে রিজভী বলেন, আপনাদেরকেও চিনে রাখছি। আপনারা শেখ হাসিনার দোসর।
ঢাকা,মঙ্গলবার ১২ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO