গাজীপুরের কালিয়াকৈরে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় শিলা বৃষ্টি পেট্রল পাম্পের সামনে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন একজন।

শনিবার (৯ নভেম্বর) দিনগত রাত পৌনে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- টাঙ্গাইলের মধুপুর থানার পাকন্দ পীরের বাড়ি এলাকার সৈয়দ আলীর ছেলে মোসলেম উদ্দিন (৩০), একই থানার আন্দি এলাকার সেকান্দার আলীর ছেলে জুয়েল (৩২) ও একই এলাকার সবুর মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৩)।

নাওজোর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে টাঙ্গাইলের মধুপুর যাচ্ছিল। এক পর্যায়ে প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় পৌঁছায়। এ সময় গ্যাস নেওয়ার জন্য প্রাইভেটকারটি ইউটান নিচ্ছিল। এ সময় ঢাকাগামী দ্রুতগতি একটি বাস তাদের প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই নাসির উদ্দিন মারা যান। এ ঘটনায় প্রাইভেটকারের তিনজন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। একপর্যায়ে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মোসলেম উদ্দিনকে মৃত ঘোষণা করে। এদিকে আহত জুয়েলকে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাতক্ষীরা,রোববার ১০ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের কালিয়াকৈরে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় শিলা বৃষ্টি পেট্রল পাম্পের সামনে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন একজন।

শনিবার (৯ নভেম্বর) দিনগত রাত পৌনে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- টাঙ্গাইলের মধুপুর থানার পাকন্দ পীরের বাড়ি এলাকার সৈয়দ আলীর ছেলে মোসলেম উদ্দিন (৩০), একই থানার আন্দি এলাকার সেকান্দার আলীর ছেলে জুয়েল (৩২) ও একই এলাকার সবুর মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৩)।

নাওজোর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে টাঙ্গাইলের মধুপুর যাচ্ছিল। এক পর্যায়ে প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় পৌঁছায়। এ সময় গ্যাস নেওয়ার জন্য প্রাইভেটকারটি ইউটান নিচ্ছিল। এ সময় ঢাকাগামী দ্রুতগতি একটি বাস তাদের প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই নাসির উদ্দিন মারা যান। এ ঘটনায় প্রাইভেটকারের তিনজন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। একপর্যায়ে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মোসলেম উদ্দিনকে মৃত ঘোষণা করে। এদিকে আহত জুয়েলকে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাতক্ষীরা,রোববার ১০ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO