শিল্পকলা একাডেমির সামনে নাট্যকর্মীদের প্রতিবাদ সমাবেশে হামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

শিল্পকলা একাডেমির সামনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সভায় হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে গ্রুপ থিয়েটার ফেডারেশন। শুক্রবার (৮ নভেম্বর) সভা চলাকালে হঠাৎ দুর্বৃত্তরা এ হামলা চালায়। এতে আক্রান্ত হন বেশ কয়েকজন নাট্যকর্মী। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সমাবেশে নাট্যকার মামুনুর রশীদের বক্তব্যের সময় কিছু লোক ডিম ছুড়ে মারেন বলে জানিয়েছেন নাট্যকর্মীরা। এসময় নাট্যকর্মীরা ধাওয়া দিলে আক্রমণকারীরা পালিয়ে যান।

সমাবেশে হামলার ঘটনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে শনিবার সকাল ১১টায় শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

এসময় মামুনুর রশীদকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে প্রতিবাদ জানায় একটি পক্ষ। তারাও দীর্ঘ সময় শিল্পকলার সামনে বিক্ষোভ দেখায়। দু’পক্ষ মুখোমুখি অবস্থান করলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান মামুনুর রশীদ। তিনি জানান, আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সারাদেশের সকল নাট্যকমী কালো ব্যাজ ধারণ করবে। একইসাথে, আগামীকাল শনিবার সারাদেশে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন’র কর্মীরা সকল জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করবে।
বিনোদন ডেস্ক,শুক্রবার ০৮ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পকলা একাডেমির সামনে নাট্যকর্মীদের প্রতিবাদ সমাবেশে হামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

শিল্পকলা একাডেমির সামনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সভায় হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে গ্রুপ থিয়েটার ফেডারেশন। শুক্রবার (৮ নভেম্বর) সভা চলাকালে হঠাৎ দুর্বৃত্তরা এ হামলা চালায়। এতে আক্রান্ত হন বেশ কয়েকজন নাট্যকর্মী। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সমাবেশে নাট্যকার মামুনুর রশীদের বক্তব্যের সময় কিছু লোক ডিম ছুড়ে মারেন বলে জানিয়েছেন নাট্যকর্মীরা। এসময় নাট্যকর্মীরা ধাওয়া দিলে আক্রমণকারীরা পালিয়ে যান।

সমাবেশে হামলার ঘটনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে শনিবার সকাল ১১টায় শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

এসময় মামুনুর রশীদকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে প্রতিবাদ জানায় একটি পক্ষ। তারাও দীর্ঘ সময় শিল্পকলার সামনে বিক্ষোভ দেখায়। দু’পক্ষ মুখোমুখি অবস্থান করলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান মামুনুর রশীদ। তিনি জানান, আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সারাদেশের সকল নাট্যকমী কালো ব্যাজ ধারণ করবে। একইসাথে, আগামীকাল শনিবার সারাদেশে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন’র কর্মীরা সকল জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করবে।
বিনোদন ডেস্ক,শুক্রবার ০৮ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock