পাবনার আতাইকুলায় এক মানসিক ভারসাম্যহীন যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

পাবনার আতাইকুলায় আসিফ (৩২) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে আতাইকুলার গঙ্গারামপুর এলাকার একটি পেঁয়াজক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আসিফ আতাইকুলা থানার পীরপুর এলাকার আসলাম কসাইয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪ বছর আগে গঙ্গারামপুর এলাকায় আসিফের একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর আসিফের মাথায় সমস্যার কারণে বছর খানেক আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। গত ৪ মাস আগে পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়িতে ফেরেন আসিফ।

জানা গেছে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) এলাকার একটি ধর্মীয় জলসায় অংশ নেন নিহত আসিফ। জলসা থেকে ফেরার পথে তিনি সাবেক স্ত্রীর চাচার বাড়িতে গিয়েছিলেন বলে দাবি নিহতের স্বজনদের। সেখান থেকে আসিফের বাড়িতে ফোন দিয়ে জানানো হয়েছিল, আসিফ তাদের বাড়িতে আছে, তাকে যেন নিয়ে যায় তারা। এরপর সকালে তার গলাকাটা মরদেহ উদ্ধারের খবর পায় স্বজনেরা।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাপাতাল মর্গে পাঠানো হয়। হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
পাবনা,শুক্রবার ০৮ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার আতাইকুলায় এক মানসিক ভারসাম্যহীন যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

পাবনার আতাইকুলায় আসিফ (৩২) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে আতাইকুলার গঙ্গারামপুর এলাকার একটি পেঁয়াজক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আসিফ আতাইকুলা থানার পীরপুর এলাকার আসলাম কসাইয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪ বছর আগে গঙ্গারামপুর এলাকায় আসিফের একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর আসিফের মাথায় সমস্যার কারণে বছর খানেক আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। গত ৪ মাস আগে পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়িতে ফেরেন আসিফ।

জানা গেছে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) এলাকার একটি ধর্মীয় জলসায় অংশ নেন নিহত আসিফ। জলসা থেকে ফেরার পথে তিনি সাবেক স্ত্রীর চাচার বাড়িতে গিয়েছিলেন বলে দাবি নিহতের স্বজনদের। সেখান থেকে আসিফের বাড়িতে ফোন দিয়ে জানানো হয়েছিল, আসিফ তাদের বাড়িতে আছে, তাকে যেন নিয়ে যায় তারা। এরপর সকালে তার গলাকাটা মরদেহ উদ্ধারের খবর পায় স্বজনেরা।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাপাতাল মর্গে পাঠানো হয়। হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
পাবনা,শুক্রবার ০৮ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO