প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (০৬ নভেম্বর) ট্রাম্পকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় অধ্যাপক ইউনূস এ অভিনন্দন জানান।

ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪-এ বিজয়ী হওয়ায় বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন; আপনাকে অভিনন্দন জানাতে পেরে আমরা আনন্দিত।

ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার মানে হলো, আপনার দূরদর্শী নেতৃত্ব ও দর্শন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হয়েছে।

অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করে বলেন, আপনার নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আপনার পূর্ববর্তী মেয়াদে সম্পর্কের গভীরতা বেড়েছিল।

তিনি বলেন, ভবিষ্যতে আমাদের অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেহেতু দুটি বন্ধুপ্রতীম দেশ একসঙ্গে নতুন অংশীদারত্বের পথ অন্বেষণ করছে, সেহেতু অসীম সম্ভাবনা রয়েছে।

নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস বলেন, একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রতি আমাদের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের সরকার ও শান্তিপ্রিয় জনগণ শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার প্রচেষ্টায় অংশীদারত্ব ও সহযোগিতার জন্য উন্মুখ থাকবে।

তিনি বলেন, মহান জাতির নেতৃত্বের এ গুরুত্বপূর্ণ যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে আপনার সাফল্যের জন্য আমার শুভেচ্ছা নিন।
ঢাকা,বুধবার ০৬ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (০৬ নভেম্বর) ট্রাম্পকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় অধ্যাপক ইউনূস এ অভিনন্দন জানান।

ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪-এ বিজয়ী হওয়ায় বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন; আপনাকে অভিনন্দন জানাতে পেরে আমরা আনন্দিত।

ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার মানে হলো, আপনার দূরদর্শী নেতৃত্ব ও দর্শন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হয়েছে।

অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করে বলেন, আপনার নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আপনার পূর্ববর্তী মেয়াদে সম্পর্কের গভীরতা বেড়েছিল।

তিনি বলেন, ভবিষ্যতে আমাদের অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেহেতু দুটি বন্ধুপ্রতীম দেশ একসঙ্গে নতুন অংশীদারত্বের পথ অন্বেষণ করছে, সেহেতু অসীম সম্ভাবনা রয়েছে।

নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস বলেন, একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রতি আমাদের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের সরকার ও শান্তিপ্রিয় জনগণ শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার প্রচেষ্টায় অংশীদারত্ব ও সহযোগিতার জন্য উন্মুখ থাকবে।

তিনি বলেন, মহান জাতির নেতৃত্বের এ গুরুত্বপূর্ণ যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে আপনার সাফল্যের জন্য আমার শুভেচ্ছা নিন।
ঢাকা,বুধবার ০৬ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO