গাজীপুরের কাশিমপুরে ভাড়া বাড়িতে দুই যুবককের মরদেহ উদ্ধার

গাজীপুরের কাশিমপুর থানাধীন মাধবপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে মাধবপুর উত্তরপাড়া এলাকার রেজাউল করিমের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে রাসেল হোসেন (২৩) ও ভোলার সদর উপজেলার চরভেদুরা এলাকার জাফর আলীর ছেলে সুফিয়ান (২৪)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কাশিমপুর থানাধীন মাধবপুর উত্তরপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি কারখানায় প্যাকেজিংয়ের কাজ করতো রাসেল ও সুফিয়ান। মঙ্গলবার তারা দুইজন কারখানায় কাজে যায়নি। পরে রাতে ওই কারখানা থেকে তাদের বাসার কেয়ারটেকারকে ফোন করে রাসেল ও সুফিয়ানের খোঁজখবর নেওয়া হয়। এ সময় কেয়ারটেকার জানতে পারে তারা কারখানায় কাজে যায়নি। একপর্যায়ে বাসার কেয়ারটেকার রাত ১১টার দিকে চারতলায় রাসেল ও সুফিয়ানের ফ্ল্যাটে গিয়ে তাদের দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে। তাদের দুইজনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুর,বুধবার ০৬ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের কাশিমপুরে ভাড়া বাড়িতে দুই যুবককের মরদেহ উদ্ধার

গাজীপুরের কাশিমপুর থানাধীন মাধবপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে মাধবপুর উত্তরপাড়া এলাকার রেজাউল করিমের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে রাসেল হোসেন (২৩) ও ভোলার সদর উপজেলার চরভেদুরা এলাকার জাফর আলীর ছেলে সুফিয়ান (২৪)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কাশিমপুর থানাধীন মাধবপুর উত্তরপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি কারখানায় প্যাকেজিংয়ের কাজ করতো রাসেল ও সুফিয়ান। মঙ্গলবার তারা দুইজন কারখানায় কাজে যায়নি। পরে রাতে ওই কারখানা থেকে তাদের বাসার কেয়ারটেকারকে ফোন করে রাসেল ও সুফিয়ানের খোঁজখবর নেওয়া হয়। এ সময় কেয়ারটেকার জানতে পারে তারা কারখানায় কাজে যায়নি। একপর্যায়ে বাসার কেয়ারটেকার রাত ১১টার দিকে চারতলায় রাসেল ও সুফিয়ানের ফ্ল্যাটে গিয়ে তাদের দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে। তাদের দুইজনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুর,বুধবার ০৬ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO