রাজধানীর বিজয়নগর এলাকায় সংঘর্ষের পর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার’ মশাল মিছিলের সময় তাদের সঙ্গে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সংঘর্ষের পর এ আগুন দেওয়ার ঘটনা ঘটেবৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় প্রথমে সংঘর্ষ হয়।

পরে কার্যালয়টিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য এলাকা থেকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার’ ব্যানারে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কাকরাইলের বিজয়নগর এলাকায় এলে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

খবরটি ছড়িয়ে পড়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলম পোস্ট দেন।

হাসনাত লেখেন, ‘জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত। ’

অন্যদিকে সারজিস লেখেন, ‘জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের আঘাত করেছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে আমরা বিজয়নগরে যাব ৮.৩০ এ । জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে। ’

পরে জাতীয় পার্টির কার্যালয়ে কয়েকটি টেবিল চেয়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

রমনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পায়েল হোসেন বলেন, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই থেকে আড়াইশোর মতো লোক এসে জাতীয় পার্টি অফিসের ভেতরে প্রবেশ করে সেখান থেকে কিছু টেবিল চেয়ার বের করে এবং বাইরে দলটির লোগোর সামনে সেগুলো রেখে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন নেভানো হয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ৩১ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।
বিস্তারিত কমেন্টে…

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বিজয়নগর এলাকায় সংঘর্ষের পর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার’ মশাল মিছিলের সময় তাদের সঙ্গে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সংঘর্ষের পর এ আগুন দেওয়ার ঘটনা ঘটেবৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় প্রথমে সংঘর্ষ হয়।

পরে কার্যালয়টিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য এলাকা থেকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার’ ব্যানারে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কাকরাইলের বিজয়নগর এলাকায় এলে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

খবরটি ছড়িয়ে পড়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলম পোস্ট দেন।

হাসনাত লেখেন, ‘জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত। ’

অন্যদিকে সারজিস লেখেন, ‘জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের আঘাত করেছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে আমরা বিজয়নগরে যাব ৮.৩০ এ । জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে। ’

পরে জাতীয় পার্টির কার্যালয়ে কয়েকটি টেবিল চেয়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

রমনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পায়েল হোসেন বলেন, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই থেকে আড়াইশোর মতো লোক এসে জাতীয় পার্টি অফিসের ভেতরে প্রবেশ করে সেখান থেকে কিছু টেবিল চেয়ার বের করে এবং বাইরে দলটির লোগোর সামনে সেগুলো রেখে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন নেভানো হয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ৩১ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।
বিস্তারিত কমেন্টে…

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock