গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলা ও আগ্রাসন অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দখলদারদের হামলায় ১০২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আরও ২৮৭ জন আহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বুধবার (৩০ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু।
মন্ত্রণালয় বলেছে, এ হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ১৬০ জন ছাড়িয়ে গেছে। ১০২ জনসহ এখন পর্যন্ত ফিলিস্তিনে নিহতের সংখ্যা ৪৩ হাজার ১৬৩ জনে পৌঁছেছে। মোট আহত বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১ হাজার ৫১০ জন।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি, ইসরায়েলি বোমা হামলায় গাজা উপত্যকাজুড়ে গুড়িয়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক,বৃহস্পতিবার ৩১ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















