সাবেক ফুটবলার ও বিএনপি নেতা তাবিথ আউয়াল বাফুফের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি বাফুফের সাবেক সহ-সভাপতি।
শনিবার (২৬ অক্টোবর) দিনভর রাজধানীর একটি হোটেলে বাফুফের নিবার্চন অনুষ্ঠিত হয়। এবার ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোট দিয়েছেন। সভাপতি পদে তাবিথ আউয়াল পেয়েছেন ১২৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের ফুটবল কোচ মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৫ ভোট।প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর থেকেই কোনও হেভীওয়েট প্রতিদ্বন্দ্বী না থাকায় তেমন জোড়েসোরে প্রচারণায় দেখা যায়নি তাবিথকে। আত্মবিশ্বাসী ছিলেন তিনি নিজেও। জানতেন অঘটন না ঘটলে ভোটে জয়ী হতে চলেছেন তিনি। বাফুফের সভাপতি হয়ে দেশের ফুটবলকে এগিয়ে নিতে চান বলে জানিয়েছেন সাবেক এই ফুটবলার।
তিনি বলেন, ‘২০০৮ সালের ২৮ এপ্রিল বাফুফে সভাপতির দায়িত্ব নেন কাজী সালাউদ্দিন। সেই থেকে আজ পর্যন্ত টানা ১৬ বছর বাফুফেতে রাজত্ব করেছেন তিনি। আজ তার যবনিকাপাত হলো। বাফুফে পেল নতুন সভাপতি। নতুন নেতৃত্বে দেশের ফুটবল কোন পথে হাটে এটা সময়ই বলে দেবে। ’
ক্রীড়া ডেস্ক,শনিবার ২৬ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















