রাষ্ট্রপতির পদত্যাগ,ছাত্রলীগ নিষিদ্ধসহ মোট পাঁচ দফা নতুন দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, সংবিধান সংশোধন, বিগত তিনটি সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা, ছাত্রলীগ নিষিদ্ধসহ মোট পাঁচ দফা নতুন দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এসব দাবি ঘোষণা করেন প্ল্যাটফর্মটির কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

এসব দাবি অবিলম্বে মেনে নেয়া না হলে শিগগিরই রাজপথে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে এ সময় হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মো. সাহাবুদ্দিনের পদত্যাগ এবং ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বিকেলে গণজমায়েতের ডাক দেয় বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন। এই গণজমায়েতে আরও অনেকে তাদের বক্তব্যে কাছাকাছি দাবি তুলেন।

আগামী বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধে আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেছেন, যে ছাত্রলীগের হাতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর মো. শাহাবুদ্দিনকে আর রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই না। মো. শাহাবুদ্দিন পদত্যাগ না করলে আবারও চূড়ান্ত বিপ্লবের দিকে আগাবে ছাত্র-জনতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, ছাত্রলীগ মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। তাদের গায়ে আমাদের ছাত্র-জনতার রক্ত লেগে আছে। তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে

সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, মুজিববাদীর নামে একের পর অপকর্ম সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে ছাত্রলীগ। তারাই ছাত্র আন্দোলনে প্রথম আঘাত করেছিল। মো. শাহাবুদ্দিনের স্বপদে বহাল থাকা আশ্চর্যজনক। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
ঢাকা,মঙ্গলবার ২২ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির পদত্যাগ,ছাত্রলীগ নিষিদ্ধসহ মোট পাঁচ দফা নতুন দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, সংবিধান সংশোধন, বিগত তিনটি সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা, ছাত্রলীগ নিষিদ্ধসহ মোট পাঁচ দফা নতুন দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এসব দাবি ঘোষণা করেন প্ল্যাটফর্মটির কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

এসব দাবি অবিলম্বে মেনে নেয়া না হলে শিগগিরই রাজপথে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে এ সময় হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মো. সাহাবুদ্দিনের পদত্যাগ এবং ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বিকেলে গণজমায়েতের ডাক দেয় বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন। এই গণজমায়েতে আরও অনেকে তাদের বক্তব্যে কাছাকাছি দাবি তুলেন।

আগামী বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধে আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেছেন, যে ছাত্রলীগের হাতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর মো. শাহাবুদ্দিনকে আর রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই না। মো. শাহাবুদ্দিন পদত্যাগ না করলে আবারও চূড়ান্ত বিপ্লবের দিকে আগাবে ছাত্র-জনতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, ছাত্রলীগ মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। তাদের গায়ে আমাদের ছাত্র-জনতার রক্ত লেগে আছে। তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে

সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, মুজিববাদীর নামে একের পর অপকর্ম সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে ছাত্রলীগ। তারাই ছাত্র আন্দোলনে প্রথম আঘাত করেছিল। মো. শাহাবুদ্দিনের স্বপদে বহাল থাকা আশ্চর্যজনক। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
ঢাকা,মঙ্গলবার ২২ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO