এক কোটি ২৫ লাখ টাকা খরচে মিরপুর ১০ নম্বর স্টেশন পুনরায় চালু।

ছাত্র আন্দোলন চলাকালে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যাওয়া ঢাকা মেট্রো রেলের মিরপুর ১০ নম্বর স্টেশন পুনরায় চালু হয়েছে। এখানকার কার্যক্রম চালুর উদ্বোধন করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, এক কোটি ২৫ লাখ টাকা খরচে এই স্টেশন পুনরায় চালু হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে স্টেশনটির কার্যক্রম পুনরায় চালুর উদ্বোধন করেন উপদেষ্টা। পরে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, স্টেশনটির সংস্কারের কাজে খরচ নিয়ে নানা সময় নানান কথা বলা হয়েছে। আমাদের খরচ হয়েছে এক কোটি ২৫ লাখ টাকা। এছাড়া কাজীপাড়া স্টেশন সংস্কার করতে আমাদের খরচ হয়েছিল ২০ লাখ টাকা কিছু বেশি।

তিনি জানান, মিরপুর-১০ স্টেশন চালু করতে অন্য দুটি স্টেশন থেকে কিছু কিছু সরঞ্জাম আনতে হয়েছে। সেইসব জিনিস কিনে ও ওই স্টেশনের যন্ত্র ফিরিয়ে দেওয়া হবে। ফলে হিসাব করে দেখা গেছে, মোট ১৮ কোটি ৮৬ লাখ টাকা খরচ হবে। যদিও আগের সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, মেট্রো রেল মেরামত করে পুনরায় চালু করতে ৩৫০ কোটি টাকা এবং এক বছর সময় লাগবে।

উপদেষ্টা বলেন, আমরা আমাদের নিজস্ব জনবল, বিদেশে মেট্রো রেলে চাকরি করা বাংলাদেশি ও ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে একটি টিমের মাধ্যমে কাজ করেছি। এর মাধ্যমে সময় ও ব্যয় দুটিই সাশ্রয় হয়েছে।

মেট্রো রেলে দুর্নীতি হয়েছে কি না; সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এখনই দুর্নীতি বলবো না। এটা অপচয়। আগে আমাদের অভিজ্ঞতা ছিল না, বাইরের এক্সপার্ট যেটাই বলেছেন, তাই তাই করা হয়েছে, যাচাইয়ের সুযোগ ছিল না। এর ফলে অর্থের অপচয় হয়েছে।

পতন হওয়া শেখ হাসিনার সরকারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত ১৫ বছরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান নষ্ট হয়ে যায়। এর ফলে রাষ্ট্রের অর্থেরও অপচয় হয়েছে। জনগণের উপকারের পরিবর্তে টাকার খরচনির্ভর প্রবৃদ্ধি হয়েছে। বর্তমান সরকার জনগণের উপকারনির্ভর প্রবৃদ্ধিতে মনোযোগ দিয়েছে। এতে চলতি অর্থবছরে প্রবৃদ্ধির হার ৬ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হবে। এই ৪ শতাংশ প্রবৃদ্ধি দেশ ও জনগণের কাজে আসবে।

উপদেষ্টা বলেন, মেট্রোরেল সম্পর্কিত আইনে বলা হয়েছে, মেট্রোরেলের এমডি হবেন একজন সাবেক সচিব। এ আইনের মাধ্যমে দেশের অন্যান্য মানুষের সঙ্গে অবিচার করা হয়েছিল। আমরা এই আইনের পরিবর্তন করেছি, দেশের যে কোনো মানুষ; যার অভিজ্ঞতা ও যোগ্যতা আছে; তিনি মেট্রোরেলের এমডি হতে পারবেন। এর মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে বাঁচানোর মধ্য দিয়ে যোগ্য লোকের যেমন মূল্যায়ন হবে, সঠিক খরচে সঠিক কাজটিও সময় মতো হবে।

সকাল সাড়ে ১০টায় উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে মিরপুর-১০ রেল স্টেশন পুনরায় চালুর উদ্বোধন করেন। এরপর ১১টায় মেট্রো রেলের মাধ্যমে মিরপুর-১০ নম্বর স্টশন থেকে উত্তরামুখী যাত্রা করেন। এ সময় সেতু, সড়ক বিভাগের সচিব, মেট্রোলের এমডি ও অন্যান্য কর্মকর্তারা ছিলেন।
ঢাকা,মঙ্গলবার ১৫ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এক কোটি ২৫ লাখ টাকা খরচে মিরপুর ১০ নম্বর স্টেশন পুনরায় চালু।

ছাত্র আন্দোলন চলাকালে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যাওয়া ঢাকা মেট্রো রেলের মিরপুর ১০ নম্বর স্টেশন পুনরায় চালু হয়েছে। এখানকার কার্যক্রম চালুর উদ্বোধন করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, এক কোটি ২৫ লাখ টাকা খরচে এই স্টেশন পুনরায় চালু হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে স্টেশনটির কার্যক্রম পুনরায় চালুর উদ্বোধন করেন উপদেষ্টা। পরে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, স্টেশনটির সংস্কারের কাজে খরচ নিয়ে নানা সময় নানান কথা বলা হয়েছে। আমাদের খরচ হয়েছে এক কোটি ২৫ লাখ টাকা। এছাড়া কাজীপাড়া স্টেশন সংস্কার করতে আমাদের খরচ হয়েছিল ২০ লাখ টাকা কিছু বেশি।

তিনি জানান, মিরপুর-১০ স্টেশন চালু করতে অন্য দুটি স্টেশন থেকে কিছু কিছু সরঞ্জাম আনতে হয়েছে। সেইসব জিনিস কিনে ও ওই স্টেশনের যন্ত্র ফিরিয়ে দেওয়া হবে। ফলে হিসাব করে দেখা গেছে, মোট ১৮ কোটি ৮৬ লাখ টাকা খরচ হবে। যদিও আগের সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, মেট্রো রেল মেরামত করে পুনরায় চালু করতে ৩৫০ কোটি টাকা এবং এক বছর সময় লাগবে।

উপদেষ্টা বলেন, আমরা আমাদের নিজস্ব জনবল, বিদেশে মেট্রো রেলে চাকরি করা বাংলাদেশি ও ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে একটি টিমের মাধ্যমে কাজ করেছি। এর মাধ্যমে সময় ও ব্যয় দুটিই সাশ্রয় হয়েছে।

মেট্রো রেলে দুর্নীতি হয়েছে কি না; সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এখনই দুর্নীতি বলবো না। এটা অপচয়। আগে আমাদের অভিজ্ঞতা ছিল না, বাইরের এক্সপার্ট যেটাই বলেছেন, তাই তাই করা হয়েছে, যাচাইয়ের সুযোগ ছিল না। এর ফলে অর্থের অপচয় হয়েছে।

পতন হওয়া শেখ হাসিনার সরকারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত ১৫ বছরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান নষ্ট হয়ে যায়। এর ফলে রাষ্ট্রের অর্থেরও অপচয় হয়েছে। জনগণের উপকারের পরিবর্তে টাকার খরচনির্ভর প্রবৃদ্ধি হয়েছে। বর্তমান সরকার জনগণের উপকারনির্ভর প্রবৃদ্ধিতে মনোযোগ দিয়েছে। এতে চলতি অর্থবছরে প্রবৃদ্ধির হার ৬ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হবে। এই ৪ শতাংশ প্রবৃদ্ধি দেশ ও জনগণের কাজে আসবে।

উপদেষ্টা বলেন, মেট্রোরেল সম্পর্কিত আইনে বলা হয়েছে, মেট্রোরেলের এমডি হবেন একজন সাবেক সচিব। এ আইনের মাধ্যমে দেশের অন্যান্য মানুষের সঙ্গে অবিচার করা হয়েছিল। আমরা এই আইনের পরিবর্তন করেছি, দেশের যে কোনো মানুষ; যার অভিজ্ঞতা ও যোগ্যতা আছে; তিনি মেট্রোরেলের এমডি হতে পারবেন। এর মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে বাঁচানোর মধ্য দিয়ে যোগ্য লোকের যেমন মূল্যায়ন হবে, সঠিক খরচে সঠিক কাজটিও সময় মতো হবে।

সকাল সাড়ে ১০টায় উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে মিরপুর-১০ রেল স্টেশন পুনরায় চালুর উদ্বোধন করেন। এরপর ১১টায় মেট্রো রেলের মাধ্যমে মিরপুর-১০ নম্বর স্টশন থেকে উত্তরামুখী যাত্রা করেন। এ সময় সেতু, সড়ক বিভাগের সচিব, মেট্রোলের এমডি ও অন্যান্য কর্মকর্তারা ছিলেন।
ঢাকা,মঙ্গলবার ১৫ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock