হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
শুক্রবার (৪ অক্টোবর) সকালেভাটারা থানার একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারীর নামে একাধিক মামলা রয়েছে। তার ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা,শুক্রবার ০৪ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















