এক যুগ পর কুয়াকাটা সড়কের সংস্কারের কাজ শুরু

মামলা জটিলতায় পর্যটন কেন্দ্র কুয়াকাটার মূল সড়ক পাখিমারা থেকে আলীপুর থ্রিপয়েন্ট পর্যন্ত ১১ কিলোমিটার সংস্কার কাজ বন্ধ ছিল। সংস্কার না করায় সৃষ্টি হয় খানাখন্দ। মোট কথা এ সড়কে যান চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এমকি ঢাকাসহ দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন উল্টে আহত হয়েছে অনেকে। অবশেষে দীর্ঘ প্রায় এক যুগ পর সেই সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
জানা গেছে, ২০০৯-২০১৪ অর্থবছরে এ সড়কের পাখিমারা বাজার থেকে ১১কিলোমিটার অংশের উন্নয়ন কাজ করে ‘রূপসা ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নিম্নমানের কাজ করায় সওজ বিভাগ বিল আটকে দেয়। চূড়ান্ত বিলের দাবি করে ২০১৪ সালে হাইকোর্টে রিট করেন ওই ঠিকাদারী প্রতিষ্ঠান। আদালত মামলার প্রেক্ষিতে ১১ কিমি সড়কের ওপর সংস্কার
কাজে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। যার ফলে দীর্ঘ যুগ ধরে সংস্কারবিহীন সড়কটির এ অংশ। সম্প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কলাপাড়া-কুয়াকাটা ২২ কিলোমিটার সড়কের খারাপ ১১ কিলোমিটার পূর্ণাঙ্গভাবে সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়া শেষে গত শনিবার বিকেলে হাজীপুর পয়েন্ট থেকে পাখিমারার দিকের অংশের সংস্কার কাজ শুরু হয়। দ্রুত সময়ের মধ্যে এ সড়কের কাজ সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কুয়াকাটা পর্যটন ব্যবসায়ীরা জানান, সংস্কারের অভাবে এই মহাসড়কের ১১ কিলোমিটার যান চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। এর ফলে পর্যটকরা কুয়াকাটা আসতে অনীহা প্রকাশ করত। এখন সেই খানাখন্দে ভড়া মহাসড়কের কাজ শুরু হয়েছে। এর ফলে কুয়াকাটাগামী পর্যটকসহ সাধারণ মানুষের একটি ভোগান্তির অবসান হতে চলছে।
পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী রুমান ইমতিয়াজ তুষার তিনি তার ফেসবুকে পোস্ট করেছেন, আলহামদুলিল্লাহ কুয়াকাটায় আগত পর্যটকদের জন্য সু-খবর পাখিমারা- কুয়াকাটার আলীপুরবন্দর পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তার ফিনিশিং কাজ পুরোদমে চলছে। আশা করি অল্প সময়ের মধ্যেই বিলাসবহুল গাড়িতে আরামে কুয়াকাটায় ভ্রমণ করতে পারবেন। এজন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুয়াকাটার সকল স্টেক হোল্ডার, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ কুয়াকাটাস্থ পর্যটন সংগঠন গুলোর নেতৃবৃন্দকে। যারা এ সড়কটি নিয়ে বার বার কথা বলেছেন। তবে এ সড়কটির কাজ দ্রুত বাস্তবায়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বুধবার ০২ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এক যুগ পর কুয়াকাটা সড়কের সংস্কারের কাজ শুরু

মামলা জটিলতায় পর্যটন কেন্দ্র কুয়াকাটার মূল সড়ক পাখিমারা থেকে আলীপুর থ্রিপয়েন্ট পর্যন্ত ১১ কিলোমিটার সংস্কার কাজ বন্ধ ছিল। সংস্কার না করায় সৃষ্টি হয় খানাখন্দ। মোট কথা এ সড়কে যান চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এমকি ঢাকাসহ দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন উল্টে আহত হয়েছে অনেকে। অবশেষে দীর্ঘ প্রায় এক যুগ পর সেই সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
জানা গেছে, ২০০৯-২০১৪ অর্থবছরে এ সড়কের পাখিমারা বাজার থেকে ১১কিলোমিটার অংশের উন্নয়ন কাজ করে ‘রূপসা ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নিম্নমানের কাজ করায় সওজ বিভাগ বিল আটকে দেয়। চূড়ান্ত বিলের দাবি করে ২০১৪ সালে হাইকোর্টে রিট করেন ওই ঠিকাদারী প্রতিষ্ঠান। আদালত মামলার প্রেক্ষিতে ১১ কিমি সড়কের ওপর সংস্কার
কাজে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। যার ফলে দীর্ঘ যুগ ধরে সংস্কারবিহীন সড়কটির এ অংশ। সম্প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কলাপাড়া-কুয়াকাটা ২২ কিলোমিটার সড়কের খারাপ ১১ কিলোমিটার পূর্ণাঙ্গভাবে সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়া শেষে গত শনিবার বিকেলে হাজীপুর পয়েন্ট থেকে পাখিমারার দিকের অংশের সংস্কার কাজ শুরু হয়। দ্রুত সময়ের মধ্যে এ সড়কের কাজ সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কুয়াকাটা পর্যটন ব্যবসায়ীরা জানান, সংস্কারের অভাবে এই মহাসড়কের ১১ কিলোমিটার যান চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। এর ফলে পর্যটকরা কুয়াকাটা আসতে অনীহা প্রকাশ করত। এখন সেই খানাখন্দে ভড়া মহাসড়কের কাজ শুরু হয়েছে। এর ফলে কুয়াকাটাগামী পর্যটকসহ সাধারণ মানুষের একটি ভোগান্তির অবসান হতে চলছে।
পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী রুমান ইমতিয়াজ তুষার তিনি তার ফেসবুকে পোস্ট করেছেন, আলহামদুলিল্লাহ কুয়াকাটায় আগত পর্যটকদের জন্য সু-খবর পাখিমারা- কুয়াকাটার আলীপুরবন্দর পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তার ফিনিশিং কাজ পুরোদমে চলছে। আশা করি অল্প সময়ের মধ্যেই বিলাসবহুল গাড়িতে আরামে কুয়াকাটায় ভ্রমণ করতে পারবেন। এজন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুয়াকাটার সকল স্টেক হোল্ডার, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ কুয়াকাটাস্থ পর্যটন সংগঠন গুলোর নেতৃবৃন্দকে। যারা এ সড়কটি নিয়ে বার বার কথা বলেছেন। তবে এ সড়কটির কাজ দ্রুত বাস্তবায়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বুধবার ০২ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock