দিনাজপুর-৫ আসনের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সাবেক এমপি ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি কয়েক মাস ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক।

জানা গেছে, ফিজার কয়েক মাস ধরে গলার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তাকে গ্রামের বাড়ি ফুলবাড়ীতে দাফন করা হবে।

মোস্তাফিজুর রহমান ফিজারের বাড়ি ফুলবাড়ী উপজেলার জামগ্রামে। তিনি মোবারক আলী ও শাহেদা খাতুনের জ্যেষ্ঠ সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।

১৯৫৩ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ ১৯৭৭ সালে ফুলবাড়ী উপজেলার সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হন। ১৯৮০ সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে ১৯৯২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৩ সাল থেকে তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

মোস্তাফিজুর রহমান ১৯৮৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১, ৯৬, ২০০১, ২০০৮, ১৪, ১৮ ও ২৪ সাল মিলে আটবার সংসদ সদস্য নির্বাচিত হন।
ঢাকা,রোববার ২৯ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর-৫ আসনের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সাবেক এমপি ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি কয়েক মাস ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক।

জানা গেছে, ফিজার কয়েক মাস ধরে গলার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তাকে গ্রামের বাড়ি ফুলবাড়ীতে দাফন করা হবে।

মোস্তাফিজুর রহমান ফিজারের বাড়ি ফুলবাড়ী উপজেলার জামগ্রামে। তিনি মোবারক আলী ও শাহেদা খাতুনের জ্যেষ্ঠ সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।

১৯৫৩ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ ১৯৭৭ সালে ফুলবাড়ী উপজেলার সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হন। ১৯৮০ সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে ১৯৯২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৩ সাল থেকে তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

মোস্তাফিজুর রহমান ১৯৮৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১, ৯৬, ২০০১, ২০০৮, ১৪, ১৮ ও ২৪ সাল মিলে আটবার সংসদ সদস্য নির্বাচিত হন।
ঢাকা,রোববার ২৯ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO