সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জন হত্যাকাণ্ডে দায়ে আসামি মো. সাদেককে গ্রেপ্তার করেছে র‌্যাব

সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যাকাণ্ডে দায়ের করা মামলার এজাহার নামীয় অন্যতম আসামি মো. সাদেককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার চকরিয়া থানা ফাঁসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তার আসামি কক্সবাজারের চকরিয়া থানার ফাঁসিয়াখালী এলাকার মো. খাইরুজ্জামানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ২৩ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে একদল ডাকাত ডাকাতি সংগঠনের জন্য সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য অভিযান টিমের ইনচার্জ লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের নেতৃত্বে আনুমানিক রাত ৩টা ২৫ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হলে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টাকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ডাকাতদের গ্রেপ্তারের লক্ষ্যে পিছু পিছু ধাওয়া করে। এ সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার একজন ডাকাতকে আটক করেন। আটক ডাকাতকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশে অপর ডাকাতরা এসে লেফটেন্যান্ট তানজিম সারোয়া কে ধারালো ছুরি দ্বারা হত্যার উদ্দেশে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে আটক ডাকাতকে ছিনিয়ে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে সেনা কর্মকর্তা তানজিম মাটিতে লুটিয়ে পড়েন।

পরে সেনা ও পুলিশ সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার,শুক্রবার ২৭ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জন হত্যাকাণ্ডে দায়ে আসামি মো. সাদেককে গ্রেপ্তার করেছে র‌্যাব

সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যাকাণ্ডে দায়ের করা মামলার এজাহার নামীয় অন্যতম আসামি মো. সাদেককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার চকরিয়া থানা ফাঁসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তার আসামি কক্সবাজারের চকরিয়া থানার ফাঁসিয়াখালী এলাকার মো. খাইরুজ্জামানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ২৩ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে একদল ডাকাত ডাকাতি সংগঠনের জন্য সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য অভিযান টিমের ইনচার্জ লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের নেতৃত্বে আনুমানিক রাত ৩টা ২৫ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হলে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টাকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ডাকাতদের গ্রেপ্তারের লক্ষ্যে পিছু পিছু ধাওয়া করে। এ সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার একজন ডাকাতকে আটক করেন। আটক ডাকাতকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশে অপর ডাকাতরা এসে লেফটেন্যান্ট তানজিম সারোয়া কে ধারালো ছুরি দ্বারা হত্যার উদ্দেশে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে আটক ডাকাতকে ছিনিয়ে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে সেনা কর্মকর্তা তানজিম মাটিতে লুটিয়ে পড়েন।

পরে সেনা ও পুলিশ সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার,শুক্রবার ২৭ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO