কানপুরে বাংলাদেশের এক সমর্থককে মারধর করেছেন ভারতীয় সমর্থকরা হাসপাতালে ভর্তি

কানপুরে শুরু হয়েছে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ ঘিরে নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ ছিল আগে থেকেই। বিষয়টি মাথায় নিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক তৎপরতা দেখা গেছে ভারতীয় প্রশাসনে। তবে ম্যাচ মাঠে গড়াতেই বিদ্বেষের শিকার হয়েছেন বাংলাদেশের এক সমর্থক।কানপুর টেস্টের প্রথম দিন চলাকালে বাংলাদেশের এক সমর্থককে মারধর করেছেন ভারতীয় সমর্থকরা। দলের আইকন সমর্থক রবি ভারতীয় সমর্থকদের সঙ্গে হাতাহাতি করে ভর্তি হয়েছেন হাসপাতালে।
বাংলাদেশ দলের প্রায় সব ম্যাচেই গ্যালারি থেকে রবি সমর্থন জুগিয়ে যান। গায়ের রং পরিবর্তন করে টাইগারের মতো করে গ্যালারি থেকে সমর্থন দিয়ে যান তিনি। তাইতো বেশ পরিচিত এই আইকন ভক্ত। সেই ভক্তের সঙ্গেই ঘটে গেল বাজে এক ঘটনা। কানপুরে ম্যাচ চলাকালীন ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন তিনি। পরে নিরাপত্তা কর্মীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।

খবর নিয়ে জানা যায়, মধ্যাহ্নভোজ বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের দিকে চলে যান বাংলাদেশের এ সমর্থক। তখন স্থানীয় কিছু সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। পরে হাতাহাতিও জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে আহত হন বাংলাদেশি সেই সমর্থক। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তাকে।

আহত অবস্থায় টাইগার সমর্থক রবি, তার ওপর হামলার কথা স্থানীয় পুলিশকে জানান। পাজরের নিচের অংশে আঘাত লেগেছে বলেও জানান তিনি। বাংলাদেশ থেকে আসা সমর্থকদের মধ্যে রবি অন্যতম।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার ২৭ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কানপুরে বাংলাদেশের এক সমর্থককে মারধর করেছেন ভারতীয় সমর্থকরা হাসপাতালে ভর্তি

কানপুরে শুরু হয়েছে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ ঘিরে নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ ছিল আগে থেকেই। বিষয়টি মাথায় নিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক তৎপরতা দেখা গেছে ভারতীয় প্রশাসনে। তবে ম্যাচ মাঠে গড়াতেই বিদ্বেষের শিকার হয়েছেন বাংলাদেশের এক সমর্থক।কানপুর টেস্টের প্রথম দিন চলাকালে বাংলাদেশের এক সমর্থককে মারধর করেছেন ভারতীয় সমর্থকরা। দলের আইকন সমর্থক রবি ভারতীয় সমর্থকদের সঙ্গে হাতাহাতি করে ভর্তি হয়েছেন হাসপাতালে।
বাংলাদেশ দলের প্রায় সব ম্যাচেই গ্যালারি থেকে রবি সমর্থন জুগিয়ে যান। গায়ের রং পরিবর্তন করে টাইগারের মতো করে গ্যালারি থেকে সমর্থন দিয়ে যান তিনি। তাইতো বেশ পরিচিত এই আইকন ভক্ত। সেই ভক্তের সঙ্গেই ঘটে গেল বাজে এক ঘটনা। কানপুরে ম্যাচ চলাকালীন ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন তিনি। পরে নিরাপত্তা কর্মীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।

খবর নিয়ে জানা যায়, মধ্যাহ্নভোজ বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের দিকে চলে যান বাংলাদেশের এ সমর্থক। তখন স্থানীয় কিছু সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। পরে হাতাহাতিও জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে আহত হন বাংলাদেশি সেই সমর্থক। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তাকে।

আহত অবস্থায় টাইগার সমর্থক রবি, তার ওপর হামলার কথা স্থানীয় পুলিশকে জানান। পাজরের নিচের অংশে আঘাত লেগেছে বলেও জানান তিনি। বাংলাদেশ থেকে আসা সমর্থকদের মধ্যে রবি অন্যতম।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার ২৭ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock