নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেল বাংলাদেশ

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের শুরুটা ভালো হলো বাংলাদেশের। প্রস্তুতি ম্যাচে লাল-সবুজের দল স্বাগতিকদের হারিয়েছে। ম্যাচটিতে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফম্যান্স করেছেন রিশাদ হোসেন।বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোর ৪টায় সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড একাদশ। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৩৩৪ রান করে বাংলাদেশ। জবাবে ৪৯.২ ওভারে ৩০৮ রান তুলতেই শেষ হয় কিউইদের ইনিংস। তাতে ২৬ রানে জয় পায় বাংলাদেশ। এই জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লেগস্পিনার রিশাদ। ব্যাট হাতে তিনি ৫৪ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। যেখানে ছিল ১১টি চার ও ৪টি ছক্কার মার। আর বল হাতে তুলে নেন ৩ উইকেট। তাতে বাংলাদেশ বড় সংগ্রহের পাশাপাশি জয়ও তুলে নেয়।বার্ট সাটক্লিফ ওভাল স্টেডিয়ামে এদিন একদিনের প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। গা গরমের ম্যাচ খেলেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ছিলেন না মুশফিকুর রহিমও।

আগে ব্যাট করতে নামা বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার আনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিম। শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করেন আনামুল। দারুণ সব শট খেলে চারটি চার ও একটি ছক্কাও মারেন ডানহাতি এই ওপেনার। দুর্দান্ত শুরু করলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি বিজয়ের। ফিল্ডের অফ স্টাম্পে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে ড্রাইভ করেছিলেন তিনি। তবে বলের লাইন মিস করায় ২৬ বলে ৩৩ রানের ইনিংস খেলে ফিরতে হয় তাকে।

বিজয় ফেরার পর দ্রুত রান তুলতে থাকেন তানজিদ। তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন তিনে নামা সৌম্য। দু’জনে মিলে গড়েন পঞ্চাশ রানের জুটি। নিউজিল্যান্ড একাদশের দুই পেসারের বিপক্ষে শুরুতে খানিকটা ভুগছিলেন তানজিদ। তবে সময় যত গড়িয়েছে ব্যাটিংয়ে ততই ছন্দ খুঁজে পেয়েছেন বাঁহাতি এই ওপেনার। সামর্থ্য সিংয়ে লেংথ ডেলিভারিতে লং অফের উপর দিয়ে ছক্কা মেরে ৪০ বলে পঞ্চাশ স্পর্শ করেন তরুণ এই ওপেনার।

দ্বিতীয় উইকেটে জুটির সেঞ্চুরি করেন তামিম-সৌম্য। তাদের দু’জনের জুটি ভাঙেন নিকিথ পেরেরা। বাঁহাতি এই স্পিনারের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে হাঁটু গেড়ে উড়িয়ে মারতে গিয়ে জামাল টডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৫৮ রানের ইনিংসের খেলা তানজিদ।

নিজের খেলা তৃতীয় বলে পুল করে ডিপ স্কয়ার লেগ দিয়ে চার মেরে রানের খাতা খুলেছিলেন সৌম্য সরকার। সেই সঙ্গে কিউই বোলারদের ওপর চড়াও হয়ে দ্রুত রানও তুলতে থাকেন। দারুণ ব্যাটিংয়ে ৪৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সৌম্য। তামিমের মতো হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি সৌম্যও। সামর্থ্য সিংয়ে অফ স্টাম্পের বাইরের বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন ৫৬ বলে ৫৯ রানের ইনিংস খেলা বাঁহাতি এই ব্যাটার।

এদিকে পাঁচে নেমে রানের খাতাই খুলতে পারেননি তাওহিদ হৃদয়। দ্রুত তিন উইকেট হারানোর পর লিটন ও আফিফ হোসেন সামনে চ্যালেঞ্জ ছিল জুটি গড়ে বাংলাদেশকে এগিয়ে নেয়ার। তবে সেটা করতে পারেননি তারা দু’জন। হৃদয়ের মতো এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন আফিফও। মাত্র ১০ রান করে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।

১৮৬ রানে ৫ উইকেট হারানোর পর রিশাদকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন লিটন। রিশাদের সাথে গড়েন পঞ্চাশ পেরোনো জুটিও। সাবধানী ব্যাটিংয়ে নিজের হাফ সেঞ্চুরিও তুলে নেন লিটন। জারোড ম্যাকের বলে থার্ডম্যান দিয়ে চার মেরে ৫৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ব্যাটার। যদিও হাফ সেঞ্চুরি পাওয়ার পরের ওভারেই ফেরেন তিনি। সামর্থ্যের শর্ট লেংথ ডেলিভারিতে লং অন দিয়ে খেলতে গিয়ে ক্যাচ আউট হন ৫৫ রান করা এই ব্যাটার।

লিটনকে দারুণভাবে সঙ্গ দিয়েছিলেন রিশাদ হোসেন। লিটন ফিরে গেলে দলকে এগিয়ে নেয়ার পুরো দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। দারুণ ব্যাটিংয়ে সেটা ভালোভাবেই পালন করেছেন ডানহাতি এই ব্যাটার। সামর্থ্য সিংয়ে লেগ স্টাম্পের ওপর করা ডেলিভারিতে পুল করে ছক্কা মাত্র ৩৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন রিশাদ। শেষ পর্যন্ত ১১ চার ও ৪ ছক্কায় ৫৪ বলে ৮৭ রানের ইনিংস খেলে দলের রান ৩০০ পার করান তিনি। ৪৯.৫ ওভারে ৩৩৪ রান করে অলআউট হয় বাংলাদেশ।

নিউজিল্যান্ড একাদশের পক্ষে সামার্থ সিং ৪ উইকেট নেন। ২ টি করে শিকার জেমস হার্টশর্ন ও জয়ি ফিল্ডের। ১ টি করে উইকেট পান নিকিত পেরেরা ও জ্যারড ম্যাকে।

জবাব দিতে নেমে নিউজিল্যান্ড একাদশ ৫.১ ওভারে ৩২ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে। ১৬.৪ ওভারে ৪র্থ উইকেট যখন হারায়, দলের রান তখন ৮০। ৮০ রানে ৪ উইকেট হারানো নিউজিল্যান্ড একাদশকে টেনে তোলে অধিনায়ক ভারত পোপলি ও স্বন্দ্বীপ প্যাটেলের জুটি। ৫ম উইকেটে তাঁরা দুজন যোগ করেন ১৫৬ রান।

ভারত পোপলি আক্ষেপে পোড়েন ৮ রানের। দারুণ খেলতে থাকা ভারত ৯০ বলে ১৩ চারে ৯২ রান করে আফিফ হোসেনের বলে বোল্ড হন। আফিফ ফেরান টাইগারদের জন্য হুমকি হয়ে ওঠা আরেক ব্যাটার স্বন্দ্বীপ প্যাটেলকেও। ৭৭ বলে ১১ চার ও ২ ছয়ে ৮৯ রান করেন তিনি। এই দু’জনের বিদায়ের পর জয়ের কক্ষপথ থেকে ছিটকে যায় নিউজিল্যান্ড একাদশ। শেষমেশ ৪৯.২ ওভারে ৩০৮ রানে অলআউট হয় তারা। বাংলাদেশ ম্যাচ জেতে ২৬ রানের ব্যবধানে।
ক্রীড়া ডেস্ক,বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেল বাংলাদেশ

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের শুরুটা ভালো হলো বাংলাদেশের। প্রস্তুতি ম্যাচে লাল-সবুজের দল স্বাগতিকদের হারিয়েছে। ম্যাচটিতে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফম্যান্স করেছেন রিশাদ হোসেন।বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোর ৪টায় সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড একাদশ। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৩৩৪ রান করে বাংলাদেশ। জবাবে ৪৯.২ ওভারে ৩০৮ রান তুলতেই শেষ হয় কিউইদের ইনিংস। তাতে ২৬ রানে জয় পায় বাংলাদেশ। এই জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লেগস্পিনার রিশাদ। ব্যাট হাতে তিনি ৫৪ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। যেখানে ছিল ১১টি চার ও ৪টি ছক্কার মার। আর বল হাতে তুলে নেন ৩ উইকেট। তাতে বাংলাদেশ বড় সংগ্রহের পাশাপাশি জয়ও তুলে নেয়।বার্ট সাটক্লিফ ওভাল স্টেডিয়ামে এদিন একদিনের প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। গা গরমের ম্যাচ খেলেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ছিলেন না মুশফিকুর রহিমও।

আগে ব্যাট করতে নামা বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার আনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিম। শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করেন আনামুল। দারুণ সব শট খেলে চারটি চার ও একটি ছক্কাও মারেন ডানহাতি এই ওপেনার। দুর্দান্ত শুরু করলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি বিজয়ের। ফিল্ডের অফ স্টাম্পে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে ড্রাইভ করেছিলেন তিনি। তবে বলের লাইন মিস করায় ২৬ বলে ৩৩ রানের ইনিংস খেলে ফিরতে হয় তাকে।

বিজয় ফেরার পর দ্রুত রান তুলতে থাকেন তানজিদ। তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন তিনে নামা সৌম্য। দু’জনে মিলে গড়েন পঞ্চাশ রানের জুটি। নিউজিল্যান্ড একাদশের দুই পেসারের বিপক্ষে শুরুতে খানিকটা ভুগছিলেন তানজিদ। তবে সময় যত গড়িয়েছে ব্যাটিংয়ে ততই ছন্দ খুঁজে পেয়েছেন বাঁহাতি এই ওপেনার। সামর্থ্য সিংয়ে লেংথ ডেলিভারিতে লং অফের উপর দিয়ে ছক্কা মেরে ৪০ বলে পঞ্চাশ স্পর্শ করেন তরুণ এই ওপেনার।

দ্বিতীয় উইকেটে জুটির সেঞ্চুরি করেন তামিম-সৌম্য। তাদের দু’জনের জুটি ভাঙেন নিকিথ পেরেরা। বাঁহাতি এই স্পিনারের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে হাঁটু গেড়ে উড়িয়ে মারতে গিয়ে জামাল টডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৫৮ রানের ইনিংসের খেলা তানজিদ।

নিজের খেলা তৃতীয় বলে পুল করে ডিপ স্কয়ার লেগ দিয়ে চার মেরে রানের খাতা খুলেছিলেন সৌম্য সরকার। সেই সঙ্গে কিউই বোলারদের ওপর চড়াও হয়ে দ্রুত রানও তুলতে থাকেন। দারুণ ব্যাটিংয়ে ৪৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সৌম্য। তামিমের মতো হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি সৌম্যও। সামর্থ্য সিংয়ে অফ স্টাম্পের বাইরের বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন ৫৬ বলে ৫৯ রানের ইনিংস খেলা বাঁহাতি এই ব্যাটার।

এদিকে পাঁচে নেমে রানের খাতাই খুলতে পারেননি তাওহিদ হৃদয়। দ্রুত তিন উইকেট হারানোর পর লিটন ও আফিফ হোসেন সামনে চ্যালেঞ্জ ছিল জুটি গড়ে বাংলাদেশকে এগিয়ে নেয়ার। তবে সেটা করতে পারেননি তারা দু’জন। হৃদয়ের মতো এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন আফিফও। মাত্র ১০ রান করে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।

১৮৬ রানে ৫ উইকেট হারানোর পর রিশাদকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন লিটন। রিশাদের সাথে গড়েন পঞ্চাশ পেরোনো জুটিও। সাবধানী ব্যাটিংয়ে নিজের হাফ সেঞ্চুরিও তুলে নেন লিটন। জারোড ম্যাকের বলে থার্ডম্যান দিয়ে চার মেরে ৫৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ব্যাটার। যদিও হাফ সেঞ্চুরি পাওয়ার পরের ওভারেই ফেরেন তিনি। সামর্থ্যের শর্ট লেংথ ডেলিভারিতে লং অন দিয়ে খেলতে গিয়ে ক্যাচ আউট হন ৫৫ রান করা এই ব্যাটার।

লিটনকে দারুণভাবে সঙ্গ দিয়েছিলেন রিশাদ হোসেন। লিটন ফিরে গেলে দলকে এগিয়ে নেয়ার পুরো দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। দারুণ ব্যাটিংয়ে সেটা ভালোভাবেই পালন করেছেন ডানহাতি এই ব্যাটার। সামর্থ্য সিংয়ে লেগ স্টাম্পের ওপর করা ডেলিভারিতে পুল করে ছক্কা মাত্র ৩৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন রিশাদ। শেষ পর্যন্ত ১১ চার ও ৪ ছক্কায় ৫৪ বলে ৮৭ রানের ইনিংস খেলে দলের রান ৩০০ পার করান তিনি। ৪৯.৫ ওভারে ৩৩৪ রান করে অলআউট হয় বাংলাদেশ।

নিউজিল্যান্ড একাদশের পক্ষে সামার্থ সিং ৪ উইকেট নেন। ২ টি করে শিকার জেমস হার্টশর্ন ও জয়ি ফিল্ডের। ১ টি করে উইকেট পান নিকিত পেরেরা ও জ্যারড ম্যাকে।

জবাব দিতে নেমে নিউজিল্যান্ড একাদশ ৫.১ ওভারে ৩২ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে। ১৬.৪ ওভারে ৪র্থ উইকেট যখন হারায়, দলের রান তখন ৮০। ৮০ রানে ৪ উইকেট হারানো নিউজিল্যান্ড একাদশকে টেনে তোলে অধিনায়ক ভারত পোপলি ও স্বন্দ্বীপ প্যাটেলের জুটি। ৫ম উইকেটে তাঁরা দুজন যোগ করেন ১৫৬ রান।

ভারত পোপলি আক্ষেপে পোড়েন ৮ রানের। দারুণ খেলতে থাকা ভারত ৯০ বলে ১৩ চারে ৯২ রান করে আফিফ হোসেনের বলে বোল্ড হন। আফিফ ফেরান টাইগারদের জন্য হুমকি হয়ে ওঠা আরেক ব্যাটার স্বন্দ্বীপ প্যাটেলকেও। ৭৭ বলে ১১ চার ও ২ ছয়ে ৮৯ রান করেন তিনি। এই দু’জনের বিদায়ের পর জয়ের কক্ষপথ থেকে ছিটকে যায় নিউজিল্যান্ড একাদশ। শেষমেশ ৪৯.২ ওভারে ৩০৮ রানে অলআউট হয় তারা। বাংলাদেশ ম্যাচ জেতে ২৬ রানের ব্যবধানে।
ক্রীড়া ডেস্ক,বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock