জামালপুরে ব্যবসায়ীদের তেলেসমাতি কারবার সব চাল এখন মিনিকেট

জামালপুর জেলার চাল ব্যবসায়ীরা চাল নিয়ে তেলেসমাতি কারবার শুরু করেছে। সর্বত্র বিক্রি করছে মিনিকেট চাল। আসলে এ গুলো কি মিনিকেট চাল। এ প্রশ্নের উত্তর কোন ব্যবসায়ী দিতে পারেনি যার জন্যে জনমনে নানা ধরনের প্রশ্নের উদয় হয়েছে।
জানা যায়, জামালপুর শহর সহ সদর উপজেলার বিভিন্ন আড়তে বিভিন্ন নামে চাল বিক্রি হচ্ছে। এর মধ্যে মিনিকেট নামে চাল বেশি মাত্রায় বিক্রি হয়ে থাকে। শহরের স্টেশন বাজার, সকাল বাজার, বানিয়াবাজার সদর উপজেলাধীন নান্দিনা বাজার, নরুন্দি বাজার, পিয়ারপুর বাজার সহ আরো বেশ কয়েকটি বাজারে একাধিক চালের আড়তে মিনিকেট নামে এক ধরনের চাল বিক্রি হচ্ছে। এ চাল সম্পর্কে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: এমদাদুল হক কে প্রশ্ন করা হলে তিনি এ প্রতিবেদক কে বলেন, মিনিকেট বলতে কোন চাল নেই। বিভিন্ন মিল মালিকরা মোটা চাল ক্র্যাশ করে চিকন বানিয়ে মিনিকেট চাল বলে চালিয়ে দিচ্ছে। এ ব্যবসায়ীদের কথা বললে তারা এর কোন জবাব দিতে পারেন নি।
মিনিকেট নামে চালের রমরমা ব্যবসা মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ব্যপক ভাবে বিস্তার লাভ করেছে। অসাধু ব্যবসায়ীরা অন্য ধানের চাল কে মিনিকেট বলে চালিয়ে দিচ্ছে। এতে ভোক্তাদের ঠকিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। খোজ নিয়ে জানা গেছে ব্যবসায়ীদের এ চক্র দীর্ঘদিন যাবত এ ধরনের অপকর্ম করে যাচ্ছে। ফলে ভোক্তারা হয়রানির শিকার হচ্ছে।
কাজী রফিকুল হাসান, মালগুদাম রোড, মুকন্দবাড়ী, জামালপুর প্রতিনিধি।
জামালপুর,বৃহস্পতিবার ১৯ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ব্যবসায়ীদের তেলেসমাতি কারবার সব চাল এখন মিনিকেট

জামালপুর জেলার চাল ব্যবসায়ীরা চাল নিয়ে তেলেসমাতি কারবার শুরু করেছে। সর্বত্র বিক্রি করছে মিনিকেট চাল। আসলে এ গুলো কি মিনিকেট চাল। এ প্রশ্নের উত্তর কোন ব্যবসায়ী দিতে পারেনি যার জন্যে জনমনে নানা ধরনের প্রশ্নের উদয় হয়েছে।
জানা যায়, জামালপুর শহর সহ সদর উপজেলার বিভিন্ন আড়তে বিভিন্ন নামে চাল বিক্রি হচ্ছে। এর মধ্যে মিনিকেট নামে চাল বেশি মাত্রায় বিক্রি হয়ে থাকে। শহরের স্টেশন বাজার, সকাল বাজার, বানিয়াবাজার সদর উপজেলাধীন নান্দিনা বাজার, নরুন্দি বাজার, পিয়ারপুর বাজার সহ আরো বেশ কয়েকটি বাজারে একাধিক চালের আড়তে মিনিকেট নামে এক ধরনের চাল বিক্রি হচ্ছে। এ চাল সম্পর্কে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: এমদাদুল হক কে প্রশ্ন করা হলে তিনি এ প্রতিবেদক কে বলেন, মিনিকেট বলতে কোন চাল নেই। বিভিন্ন মিল মালিকরা মোটা চাল ক্র্যাশ করে চিকন বানিয়ে মিনিকেট চাল বলে চালিয়ে দিচ্ছে। এ ব্যবসায়ীদের কথা বললে তারা এর কোন জবাব দিতে পারেন নি।
মিনিকেট নামে চালের রমরমা ব্যবসা মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ব্যপক ভাবে বিস্তার লাভ করেছে। অসাধু ব্যবসায়ীরা অন্য ধানের চাল কে মিনিকেট বলে চালিয়ে দিচ্ছে। এতে ভোক্তাদের ঠকিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। খোজ নিয়ে জানা গেছে ব্যবসায়ীদের এ চক্র দীর্ঘদিন যাবত এ ধরনের অপকর্ম করে যাচ্ছে। ফলে ভোক্তারা হয়রানির শিকার হচ্ছে।
কাজী রফিকুল হাসান, মালগুদাম রোড, মুকন্দবাড়ী, জামালপুর প্রতিনিধি।
জামালপুর,বৃহস্পতিবার ১৯ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock