সাগর উত্তাল, মাছ ধরা বন্ধ।। শত শত মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ে।। কলাপাড়ায় বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষকের ক্ষেত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় আজও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
রবিবার সকাল নয়টা থেকে আগের ২৪ ঘন্টায় জেলায় ২২১.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। বিভিন্ন নিচু স্থানে পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের, পুকুর ও আমন ক্ষেত। দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষী ও বর্ষাকালীন সবজি চাষীরা। এদিকে নিন্মচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। স্বাভাবিকের চেয়ে বেড়েছে নদ-নদীর পানির উচ্চতা।
বাতাসের চাপও অনেকটা বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পায়রা সহ সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সাথে মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস।
স্থানীয়রা জানান, নিন্মচাপের প্রভাবে সাগর উত্তাল হওয়ায় শত শত মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ে শিববাড়িয়া নদীর দুই তীরে মৎস্য বন্দর আলিপুর ও মহিপুর আড়ৎ ঘাটে নোঙর করে আছে। ঝড়ো হাওয়া আর ভারি বৃষ্টিপাতের কারনে সকল জেলে, মৎস্য ব্যবসায়ি এবং শ্রমিকরা অলস সময় পার করছেন।
এদিকে লাগাতার বৃষ্টিতে আমন ধান ক্ষেত পানিতে তলিয়ে গেছে। বৃষ্টির পানিতে উপজেলার চাকামইয়া, নীলগঞ্জ ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের আমন ধানের চারা তলিয়ে আছে। দু এক দিনে কৃষি জমিতে আটকে পড়া পানি নিষ্কাশন করা না হলে ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলে জানিয়েছেন কৃষকরা।
মৎস্য ব্যবসায়িরা জানান, বর্তমানে সাগর উত্তাল রয়েছে। তাই সকল মাছ ধরা ট্রলার নিরাপদে আশ্রয়ে এসেছে।
মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা বলেন, এক সপ্তাহ ধরে মাছ ধরার বেশির ভাগ ট্রলার আড়ৎ ঘাটে নোঙর করা রয়েছে।
আবহাওয়ার বিরূপ প্রভাবে এসব জেলেরা সাগরে যেতে না পারায় দুশ্চিন্তায় রয়েছেন। এছাড়া বারবার লঘুচাপ ও নিন্মচাপের কারনে মৎস্য ব্যবসায় শত কোটি টাকার লোকসান হওয়ার সম্ভবনা রয়েছে। এই অবস্থা চলতে থাকলে মৎস্য ব্যবসায়িরা পেশার পরিবর্তণ করতে বাধ্য হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,রোববার ১৫ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাগর উত্তাল, মাছ ধরা বন্ধ।। শত শত মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ে।। কলাপাড়ায় বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষকের ক্ষেত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় আজও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
রবিবার সকাল নয়টা থেকে আগের ২৪ ঘন্টায় জেলায় ২২১.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। বিভিন্ন নিচু স্থানে পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের, পুকুর ও আমন ক্ষেত। দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষী ও বর্ষাকালীন সবজি চাষীরা। এদিকে নিন্মচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। স্বাভাবিকের চেয়ে বেড়েছে নদ-নদীর পানির উচ্চতা।
বাতাসের চাপও অনেকটা বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পায়রা সহ সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সাথে মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস।
স্থানীয়রা জানান, নিন্মচাপের প্রভাবে সাগর উত্তাল হওয়ায় শত শত মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ে শিববাড়িয়া নদীর দুই তীরে মৎস্য বন্দর আলিপুর ও মহিপুর আড়ৎ ঘাটে নোঙর করে আছে। ঝড়ো হাওয়া আর ভারি বৃষ্টিপাতের কারনে সকল জেলে, মৎস্য ব্যবসায়ি এবং শ্রমিকরা অলস সময় পার করছেন।
এদিকে লাগাতার বৃষ্টিতে আমন ধান ক্ষেত পানিতে তলিয়ে গেছে। বৃষ্টির পানিতে উপজেলার চাকামইয়া, নীলগঞ্জ ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের আমন ধানের চারা তলিয়ে আছে। দু এক দিনে কৃষি জমিতে আটকে পড়া পানি নিষ্কাশন করা না হলে ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলে জানিয়েছেন কৃষকরা।
মৎস্য ব্যবসায়িরা জানান, বর্তমানে সাগর উত্তাল রয়েছে। তাই সকল মাছ ধরা ট্রলার নিরাপদে আশ্রয়ে এসেছে।
মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা বলেন, এক সপ্তাহ ধরে মাছ ধরার বেশির ভাগ ট্রলার আড়ৎ ঘাটে নোঙর করা রয়েছে।
আবহাওয়ার বিরূপ প্রভাবে এসব জেলেরা সাগরে যেতে না পারায় দুশ্চিন্তায় রয়েছেন। এছাড়া বারবার লঘুচাপ ও নিন্মচাপের কারনে মৎস্য ব্যবসায় শত কোটি টাকার লোকসান হওয়ার সম্ভবনা রয়েছে। এই অবস্থা চলতে থাকলে মৎস্য ব্যবসায়িরা পেশার পরিবর্তণ করতে বাধ্য হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,রোববার ১৫ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO