গোপালগঞ্জে বিএনপি ও স্থানীয় জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর আহত ৩০

গোপালগঞ্জে বিএনপি ও স্থানীয় জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর ও সংঘর্ষ হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানীসহ প্রায় ৩০ জন আহত হয়।জানা যায়, বিকেলে জেলা শহরের বেদগ্রাম মোড়ে পথসভা শেষ করে টুঙ্গিপাড়া রওনা হন নেতাকর্মীরা। যাওয়ার পথে ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে স্থানীয় জনগণের সাথে বিবাদ হয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের।এতে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। আহতদের মধ্যে ১৬ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, তিনজনকে টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতাল এবং তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে সেখানে থাকা একদল লোকের সঙ্গে বিবাদে জড়ান বিএনপির নেতা-কর্মীরা। এর এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিএনপি নেতাদের ওপর ও গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন বলেন, টুঙ্গিপাড়া যাওয়ার পথে ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। এতে আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, তার স্ত্রী রওশন আরা রত্নাসহ অনেকে আহত হয়েছেন।

গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না বলেন, স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের অনেক নেতা আহত হয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
গোপালগঞ্জ,শুক্রবার ১৩ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিএনপি ও স্থানীয় জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর আহত ৩০

গোপালগঞ্জে বিএনপি ও স্থানীয় জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর ও সংঘর্ষ হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানীসহ প্রায় ৩০ জন আহত হয়।জানা যায়, বিকেলে জেলা শহরের বেদগ্রাম মোড়ে পথসভা শেষ করে টুঙ্গিপাড়া রওনা হন নেতাকর্মীরা। যাওয়ার পথে ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে স্থানীয় জনগণের সাথে বিবাদ হয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের।এতে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। আহতদের মধ্যে ১৬ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, তিনজনকে টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতাল এবং তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে সেখানে থাকা একদল লোকের সঙ্গে বিবাদে জড়ান বিএনপির নেতা-কর্মীরা। এর এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিএনপি নেতাদের ওপর ও গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন বলেন, টুঙ্গিপাড়া যাওয়ার পথে ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। এতে আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, তার স্ত্রী রওশন আরা রত্নাসহ অনেকে আহত হয়েছেন।

গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না বলেন, স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের অনেক নেতা আহত হয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
গোপালগঞ্জ,শুক্রবার ১৩ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock