আশুলিয়ায় ২১৯ টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে

আশুলিয়ায় চলমান অস্থিরতায় সহস্রাধিক পোশাক কারখানার মধ্যে প্রায় ২১৯ টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ৮৬টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে ১৩৩ টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কারখানা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে সাড়ে ১১ টা পর্যন্ত এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম। এর আগে সকালর শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।

শিল্প পুলিশ জানায়, আজ শিল্পাঞ্চলের প্রায় ২১৯ টি কারখানায় উৎপাদন বন্ধ থাকলেও কোথাও কোন সড়ক অবরোধ কিংবা কারখানায় হামলা বা ভাংচুরের ঘটনা ঘটেনি। তবে বেশ কিছু কারখানার অভ্যন্তরে আগে থেকেই কিছু দাবি-দাওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল। সেসব কারখানার শ্রমিকরা আজও কাজে ফিরেনি। আজও বেশ কিছু কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশের পর নানা দাবিতে কর্মবিরতি পালন করে। একপর্যায়ে তারা কারখানা থেকে বের হয়ে গেলে সেব কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। সব মিলিয়ে ২১৯ টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ৮৬ টি কারখানা শ্রম আইন ২০০৬ সালের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা হয়। শিল্পাঞ্চলে যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে কারখানা গুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলে যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ১২ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় ২১৯ টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে

আশুলিয়ায় চলমান অস্থিরতায় সহস্রাধিক পোশাক কারখানার মধ্যে প্রায় ২১৯ টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ৮৬টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে ১৩৩ টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কারখানা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে সাড়ে ১১ টা পর্যন্ত এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম। এর আগে সকালর শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।

শিল্প পুলিশ জানায়, আজ শিল্পাঞ্চলের প্রায় ২১৯ টি কারখানায় উৎপাদন বন্ধ থাকলেও কোথাও কোন সড়ক অবরোধ কিংবা কারখানায় হামলা বা ভাংচুরের ঘটনা ঘটেনি। তবে বেশ কিছু কারখানার অভ্যন্তরে আগে থেকেই কিছু দাবি-দাওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল। সেসব কারখানার শ্রমিকরা আজও কাজে ফিরেনি। আজও বেশ কিছু কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশের পর নানা দাবিতে কর্মবিরতি পালন করে। একপর্যায়ে তারা কারখানা থেকে বের হয়ে গেলে সেব কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। সব মিলিয়ে ২১৯ টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ৮৬ টি কারখানা শ্রম আইন ২০০৬ সালের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা হয়। শিল্পাঞ্চলে যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে কারখানা গুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলে যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ১২ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO