রাজধানীর ধানমন্ডি থানায় করা এক হত্যা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানের রিমান্ডে অসুস্থ হওয়ায়, তা শেষ না করেই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।রোববার (৮ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সাত দিনের রিমান্ডে থাকা অবস্থায় শাজাহান খান অসুস্থ হওয়ায় তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। তারই পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে গুলিতে আব্দুল মোতালিব নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় করা মামলায় তাকে আসামি করা হয়েছে।
ঢাকা,রোববার ০৮ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















