আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ শনিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এই আদেশ দেন।
এদিন মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তার জামিন আবেদন নামঞ্জুর করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৭ আগস্ট ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় হাসানুল হক ইনুকে ৭ দিনের রিমান্ডে পাঠায় আদালত। এর আগে, ২৬ আগস্ট বিকেলের দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ইনুর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।
ঢাকা,রোববার ০৮ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















