গাজীপুরে ইঞ্জিন ও ৭ বগিসহ লাইনচ্যুত হওয়া ট্রেন উদ্ধার কাজ শুরু হয়েছে

গাজীপুরে ইঞ্জিন ও ৭ বগিসহ লাইনচ্যুত হওয়া ট্রেন উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে রেললাইন সংস্কার ও উদ্ধার কাজ শুরু করেছে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী এ তথ্য দিয়েছেন।

ভোরে দুর্ঘটনার পর সকালে উদ্ধারকারী ট্রেনটি রওনা হয় বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।

এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল লাইনে বনখড়িয়া ভাওয়াল রেল স্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেসটি লাইনচ্যুত হয়।

গ্যাসকাটার দিয়ে রেললাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে আসলাম হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের আশপাশের স্থানীয় হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।ঘটনার পর গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন, র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন, গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, ভোরে রাজেন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেন কিছুদূর যাওয়ার পর ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। দুর্বৃত্তরা রেল লাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কে রেল চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে রেললাইন সংস্কার ও উদ্ধার কাজ শুরু করেছে।
গাজীপুর,বুধবার ১৩ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ইঞ্জিন ও ৭ বগিসহ লাইনচ্যুত হওয়া ট্রেন উদ্ধার কাজ শুরু হয়েছে

গাজীপুরে ইঞ্জিন ও ৭ বগিসহ লাইনচ্যুত হওয়া ট্রেন উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে রেললাইন সংস্কার ও উদ্ধার কাজ শুরু করেছে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী এ তথ্য দিয়েছেন।

ভোরে দুর্ঘটনার পর সকালে উদ্ধারকারী ট্রেনটি রওনা হয় বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।

এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল লাইনে বনখড়িয়া ভাওয়াল রেল স্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেসটি লাইনচ্যুত হয়।

গ্যাসকাটার দিয়ে রেললাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে আসলাম হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের আশপাশের স্থানীয় হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।ঘটনার পর গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন, র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন, গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, ভোরে রাজেন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেন কিছুদূর যাওয়ার পর ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। দুর্বৃত্তরা রেল লাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কে রেল চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে রেললাইন সংস্কার ও উদ্ধার কাজ শুরু করেছে।
গাজীপুর,বুধবার ১৩ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO