বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ আন্দোলনে রংপুরে সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। তার নাম মাসুম (৩০)।
তিনিও মহানগর যুবলীগের কর্মী। এ নিয়ে রোববার (৪ আগস্ট) তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত
করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দিক। এর মধ্যে মাসুম ও খাইরুল ইসলাম সবুজের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং নিহত কাউন্সিলর হারাধনের মরদেহ এখনো নগর ভবনের সামনের ওভার ব্রিজ এলাকায় পড়ে আছে।প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (৪ আগস্ট) সকাল ১০টা থেকেই পাবলিক লাইব্রেরি থেকে সিটি বাজার কৈলাশরঞ্জন মোড় পর্যন্ত দখলে নিয়ে অবস্থান করতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রংপুর,রোববার ০৪ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















