পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলামর সভাপতি। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনজুরুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা প্রমুখ।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বৃহস্পতিবার ০১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















