রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

রাজধানীর রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় আহত আবদুল বাতেন (৪৫) নামে এক পুলিশ সদস্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তিনি মারা যান।

নিহত আবদুল বাতেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে গেন্ডারিয়া থানায় কর্মরত ছিলেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা ট্রাফিক পুলিশ সদস্য মো. নাসরুল হাসান সাংবাদিকদের জানান, রায়েরবাগ বাসস্ট্যান্ড আউটগোয়িং সড়কে পুলিশ সদস্য বাতেন মোটরসাইকেল নিয়ে পড়ে ছিলেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

পরে তিনি ঢামেক হাসপাতালে মারা যান। তাকে উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, এএসআই বাতেন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জানান, প্রাথমিকভাবে জানা গেছে, রায়েরবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে মারা গেছেন। তবে কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে, তা এখনো জানা যায়নি। নিহত পুলিশ সদস্য গেন্ডারিয়া থানায় কর্মরত ছিলেন।
ঢাকা,মঙ্গলবার ১২ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

রাজধানীর রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় আহত আবদুল বাতেন (৪৫) নামে এক পুলিশ সদস্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তিনি মারা যান।

নিহত আবদুল বাতেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে গেন্ডারিয়া থানায় কর্মরত ছিলেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা ট্রাফিক পুলিশ সদস্য মো. নাসরুল হাসান সাংবাদিকদের জানান, রায়েরবাগ বাসস্ট্যান্ড আউটগোয়িং সড়কে পুলিশ সদস্য বাতেন মোটরসাইকেল নিয়ে পড়ে ছিলেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

পরে তিনি ঢামেক হাসপাতালে মারা যান। তাকে উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, এএসআই বাতেন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জানান, প্রাথমিকভাবে জানা গেছে, রায়েরবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে মারা গেছেন। তবে কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে, তা এখনো জানা যায়নি। নিহত পুলিশ সদস্য গেন্ডারিয়া থানায় কর্মরত ছিলেন।
ঢাকা,মঙ্গলবার ১২ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock