বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধের প্রভাব নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ কারাবন্দী বিরোধী দলীয় নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়ে এক দফা দাবিতে বিএনপিসহ অন্যান্য সমমনা দলের সারাদেশে ডাকা ১১ ধাপের অবরোধ কমর্সূচির প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যান্যদিনের মতোই আজ যথেষ্ট যাত্রীর চাপ রয়েছে। এদিকে মহাসড়কে গণপরিবহন থেকে শুরু করে দূরপাল্লার অধিকাংশ যানবাহন চলাচল করতে দেখা গেছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ও সাইনবোর্ড ঘুরে এমনই চিত্র লক্ষ্য করা যায়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের প্রায় প্রতিটি বাসস্ট্যান্ডে অতিরিক্ত গাড়ির পাশাপাশি যাত্রীরও চাপ রয়েছে। এদিকে যেকোনো অরাজকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।এর ফলে নির্বিঘ্ধেসঢ়;ন চলাচল করছে পরিবহন।
আশরাফুল হাসান নামের এক যাত্রী জানান, এক জরুরী কাজে বের হয়েছিলাম। মহাসড়কে সব ধরণের যানবাহন চলাচল করায় আশা করছি গন্তব্যস্থলে যেতে কোনো সমস্যা হবে না। বাবলু নামের এক ব্যবসায়ী জানান, এক ব্যবসায়িক কাজে ফেনী যাওয়ার উদ্দেশ্যে শিমরাইল মোড় থেকে বাসের টিকেট কিনলাম। এখন বাসের জন্য অপেক্ষা করছি। বাস পেতে তেমন সমস্যায় পড়তে হবে না প্রত্যাশা করছি।
আব্দুল্লাহ নোমান নামের এক বাসচালক জানান, সকাল থেকেই মহাসড়কে বাস নিয়ে চলাচল করছি। এখনো কোথাও কোনো সমস্যা হয় নি। মহাসড়কে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশ থাকায় ভয় কাজ করছে না। কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন জানান, সকাল থেকেই যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, এখনো পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। যেকোনো অরাজকতা ঠেকাতে আমাদের থানা পুলিশ বিভিন্ন
গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছি।

সিদ্ধিরগঞ্জ,মঙ্গলবার ১২ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধের প্রভাব নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ কারাবন্দী বিরোধী দলীয় নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়ে এক দফা দাবিতে বিএনপিসহ অন্যান্য সমমনা দলের সারাদেশে ডাকা ১১ ধাপের অবরোধ কমর্সূচির প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যান্যদিনের মতোই আজ যথেষ্ট যাত্রীর চাপ রয়েছে। এদিকে মহাসড়কে গণপরিবহন থেকে শুরু করে দূরপাল্লার অধিকাংশ যানবাহন চলাচল করতে দেখা গেছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ও সাইনবোর্ড ঘুরে এমনই চিত্র লক্ষ্য করা যায়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের প্রায় প্রতিটি বাসস্ট্যান্ডে অতিরিক্ত গাড়ির পাশাপাশি যাত্রীরও চাপ রয়েছে। এদিকে যেকোনো অরাজকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।এর ফলে নির্বিঘ্ধেসঢ়;ন চলাচল করছে পরিবহন।
আশরাফুল হাসান নামের এক যাত্রী জানান, এক জরুরী কাজে বের হয়েছিলাম। মহাসড়কে সব ধরণের যানবাহন চলাচল করায় আশা করছি গন্তব্যস্থলে যেতে কোনো সমস্যা হবে না। বাবলু নামের এক ব্যবসায়ী জানান, এক ব্যবসায়িক কাজে ফেনী যাওয়ার উদ্দেশ্যে শিমরাইল মোড় থেকে বাসের টিকেট কিনলাম। এখন বাসের জন্য অপেক্ষা করছি। বাস পেতে তেমন সমস্যায় পড়তে হবে না প্রত্যাশা করছি।
আব্দুল্লাহ নোমান নামের এক বাসচালক জানান, সকাল থেকেই মহাসড়কে বাস নিয়ে চলাচল করছি। এখনো কোথাও কোনো সমস্যা হয় নি। মহাসড়কে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশ থাকায় ভয় কাজ করছে না। কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন জানান, সকাল থেকেই যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, এখনো পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। যেকোনো অরাজকতা ঠেকাতে আমাদের থানা পুলিশ বিভিন্ন
গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছি।

সিদ্ধিরগঞ্জ,মঙ্গলবার ১২ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock