ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যার অভিযোগে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ৭ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে, আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ৬ দিনের রিমান্ডে দেন আদালত।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আসামী ইনু ও মেননকে তোলা হলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড দেন। এর আগে, ছাত্র-জনতার হত্যা ষড়যন্ত্র পরিকল্পনার অংশীদার হিসেবে তাদের ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ।
আসামীপক্ষের আইনজীবী জানান, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু কোনোভাবেই হত্যার সঙ্গে জড়িত নয়। হয়রানি করতেই মামলা দিয়ে রিমান্ডে নেয়া হয়েছে তাদের।
ঢাকা,মঙ্গলবার ২৭ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















