৪০ কেজিতে মন ও ধানের ন্যায্যমুল্যের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক সমাবেশ-বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করেছে কৃষকরা। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার পাখিমারা বাজারে বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করে। এতে কৃষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। এ সময় উপজেলার সকল খাল, বিল, জলাশয়ের ইজারা বাতিল ও দখলমুক্ত করা সহ কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবী জানানা তারা। ঘন্টা ব্যাপী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলার সভাপতি ও নীলগঞ্জ ইউনিয়ন শাখার আহ্ধসঢ়;বায়ক জিএম মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন, কমরেড নাসির তালুকদার, শিক্ষক আতাজুল ইসলাম, প্রভাষক রফিকুল ইসলাম, নাসির উদ্দিন বিপ্লব, নয়নাভিরাম গাঈন প্রমূখ।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,সোমবার ১১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















