ডা. দীপু মনির ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

৪ দিনের রিমান্ড শেষে অপর একটি হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম রিমান্ডের এই আদেশ দেন।

গত ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে দীপু মনিকে আটক করা হয়। পরদিন মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় দীপু মনিকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।

একইদিনে বাড্ডার ফুজি টাওয়ারে সুমন শিকদার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি শেষে বিচারক তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণি রাস্তার ওপর এলোপাতাড়ি গুলি করে সুমন সিকদারকে (৩১) হত্যা করা হয়। এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করে একটি মামলা করেন।
ঢাকা,শনিবার ২৪ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডা. দীপু মনির ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

৪ দিনের রিমান্ড শেষে অপর একটি হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম রিমান্ডের এই আদেশ দেন।

গত ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে দীপু মনিকে আটক করা হয়। পরদিন মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় দীপু মনিকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।

একইদিনে বাড্ডার ফুজি টাওয়ারে সুমন শিকদার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি শেষে বিচারক তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণি রাস্তার ওপর এলোপাতাড়ি গুলি করে সুমন সিকদারকে (৩১) হত্যা করা হয়। এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করে একটি মামলা করেন।
ঢাকা,শনিবার ২৪ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO