এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর রোববার থেকে চালু হচ্ছে মেট্রোরেল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর রোববার (২৫ আগস্ট) থেকে চালু হচ্ছে মেট্রোরেল।

শনিবার (২৪ আগস্ট) ট্রায়াল রান শেষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফার মাহমুদুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গত ১৮ জুলাই মিরপুর-১০ স্টেশন এলাকায় পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। ওই দিনই বিকেলে বন্ধ হয় মেট্রোরেল। পরদিন মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন ভাঙচুর করা হয়।

ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মিরপুর-১০ এবং কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে আপাতত মেট্রো ট্রেন থামবে না এবং যাত্রী সেবা কার্যক্রম বন্ধ থাকবে। আর সাপ্তাহিক বন্ধ আগের মতো থাকবে শুক্রবার।

সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেন দুইটিতে শুধুমাত্র এমআরটি পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

রাত ৯টা ১৩ মিনিটের পর মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেনসমূহে শুধুমাত্র এমআরটি পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

মেট্রোরেল স্টেশন হতে সকাল ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট ক্রয় করা যাবে। একই সঙ্গে এমআরটি পাস ক্রয় এবং এমআরটি পাস টপ আপ করা যাবে।

রাত ৮টা ৫০ মিনিটের পর মেট্রোরেল স্টেশনসমূহের সব টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যাবে।

www.dmtcl.gov.bd অথবা মেট্রোরেল স্টেশন হতে এনআরটি পাস নিবন্ধন ফরম সংগ্রহপূর্বক যথাযথভাবে পূরণ করে উপরোল্লিখিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল স্টেশন থেকে এমআরটি পাস ক্রয় করা যাবে।
ঢাকা,শনিবার ২৪ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর রোববার থেকে চালু হচ্ছে মেট্রোরেল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর রোববার (২৫ আগস্ট) থেকে চালু হচ্ছে মেট্রোরেল।

শনিবার (২৪ আগস্ট) ট্রায়াল রান শেষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফার মাহমুদুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গত ১৮ জুলাই মিরপুর-১০ স্টেশন এলাকায় পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। ওই দিনই বিকেলে বন্ধ হয় মেট্রোরেল। পরদিন মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন ভাঙচুর করা হয়।

ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মিরপুর-১০ এবং কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে আপাতত মেট্রো ট্রেন থামবে না এবং যাত্রী সেবা কার্যক্রম বন্ধ থাকবে। আর সাপ্তাহিক বন্ধ আগের মতো থাকবে শুক্রবার।

সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেন দুইটিতে শুধুমাত্র এমআরটি পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

রাত ৯টা ১৩ মিনিটের পর মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেনসমূহে শুধুমাত্র এমআরটি পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

মেট্রোরেল স্টেশন হতে সকাল ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট ক্রয় করা যাবে। একই সঙ্গে এমআরটি পাস ক্রয় এবং এমআরটি পাস টপ আপ করা যাবে।

রাত ৮টা ৫০ মিনিটের পর মেট্রোরেল স্টেশনসমূহের সব টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যাবে।

www.dmtcl.gov.bd অথবা মেট্রোরেল স্টেশন হতে এনআরটি পাস নিবন্ধন ফরম সংগ্রহপূর্বক যথাযথভাবে পূরণ করে উপরোল্লিখিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল স্টেশন থেকে এমআরটি পাস ক্রয় করা যাবে।
ঢাকা,শনিবার ২৪ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO