জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বনানী থেকে তাকে আটক করা হয়।এ আওয়ামী লীগ নেতা আটবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো.ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে কেন কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ঢাকা,শুক্রবার ২৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















