জুলাই বিপ্লবে মাদ্রাসা শিক্ষার্থীরা অসাধারণ ভূমিকা রেখেছে- ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের ছাত্রসমাজসহ আপামর জনসাধারণ অংশ নিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীরাও জুলাই বিপ্লবে অসাধারণ ভূমিকা রেখেছে, জুলুম-নির্যাতনের শিকার হয়েছে।

আজ দুপুরে ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ কমপ্লেক্সে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের গণমাধ্যমগুলোতে সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা যেভাবে তুলে ধরা হয়েছে সেভাবে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরা হয়নি। তিনি গণমাধ্যমগুলোকে মাদ্রাসার শিক্ষার্থীদের ভূমিকা যথাযথভাবে তুলে ধরার অনুরোধ জানান।

আহত শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করে ধর্ম উপদেষ্টা বলেন, এ আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকার কাজ করছে। সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তিবর্গ আহতদের পাশে এসে দাড়িয়েছে। আহতদের চিকিৎসা জন্য সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, যে সকল শিক্ষার্থীর বিরুদ্ধে বেআইনিভাবে মামলা দায়ের করা হয়েছে তাদেরকে অব্যাহতি দানের উদ্যোগ নেওয়া হবে।

দুপুরে বায়তুশ শরফ কমপ্লেক্সে পৌঁছালে বায়তুশ শরফের রাহবার আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী ধর্ম উপদেষ্টাকে স্বাগত জানান। সেখানে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয়কে স্বচ্ছ, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া, হজব্রত পালনের খরচ যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান।

এর আগে সকালে উপদেষ্টা ইসলামিক ফাউণ্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি ফাউন্ডেশনের সার্বিক বিষয়ে অবহিত হন এবং ইসলামিক ফাউণ্ডেশনের সামগ্রিক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন।
চট্টগ্রাম,বৃহস্পতিবার ২২ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই বিপ্লবে মাদ্রাসা শিক্ষার্থীরা অসাধারণ ভূমিকা রেখেছে- ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের ছাত্রসমাজসহ আপামর জনসাধারণ অংশ নিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীরাও জুলাই বিপ্লবে অসাধারণ ভূমিকা রেখেছে, জুলুম-নির্যাতনের শিকার হয়েছে।

আজ দুপুরে ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ কমপ্লেক্সে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের গণমাধ্যমগুলোতে সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা যেভাবে তুলে ধরা হয়েছে সেভাবে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরা হয়নি। তিনি গণমাধ্যমগুলোকে মাদ্রাসার শিক্ষার্থীদের ভূমিকা যথাযথভাবে তুলে ধরার অনুরোধ জানান।

আহত শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করে ধর্ম উপদেষ্টা বলেন, এ আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকার কাজ করছে। সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তিবর্গ আহতদের পাশে এসে দাড়িয়েছে। আহতদের চিকিৎসা জন্য সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, যে সকল শিক্ষার্থীর বিরুদ্ধে বেআইনিভাবে মামলা দায়ের করা হয়েছে তাদেরকে অব্যাহতি দানের উদ্যোগ নেওয়া হবে।

দুপুরে বায়তুশ শরফ কমপ্লেক্সে পৌঁছালে বায়তুশ শরফের রাহবার আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী ধর্ম উপদেষ্টাকে স্বাগত জানান। সেখানে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয়কে স্বচ্ছ, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া, হজব্রত পালনের খরচ যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান।

এর আগে সকালে উপদেষ্টা ইসলামিক ফাউণ্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি ফাউন্ডেশনের সার্বিক বিষয়ে অবহিত হন এবং ইসলামিক ফাউণ্ডেশনের সামগ্রিক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন।
চট্টগ্রাম,বৃহস্পতিবার ২২ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock