দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না- ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমি দুর্নীতি করিনা, ঘুষ খাইনা। ধর্ম মন্ত্রণালয়ের কোনক্ষেত্রে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবেনা।

আজ বিকালে চট্টগ্রামের পটিয়ায় আল-জমিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ধর্ম মন্ত্রণালয় ও অধীন দপ্তরসমূহকে দুর্নীতির উর্ধ্বে রাখতে চেষ্টা করব। এ মন্ত্রণালয়ের কাউকেই দুর্নীতি করার সুযোগ দেওয়া হবেনা। কোন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পর প্রাতিষ্ঠানিক সংস্কারের কাজে হাত দিবে। এরপর সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণের মাধ্যমে কাজ শেষ করবে।

উপদেষ্টা দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে বলেন, বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয়, রিজার্ভ তলানীতে পৌঁছেছে। এ অবস্থায় অর্থসংশ্লিষ্ট নতুন কোন প্রকল্প গ্রহণ বা অন্য কোন কাজে হাতে দেওয়া সম্ভব নয়। আশার কথা হলো, রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি পেয়েছে। দেশের অর্থনীতি শক্তিশালী হলেই আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করব। উপদেষ্টা তাঁর দায়িত্ব পালনে সকলের দোয়া সহযোগিতা কামনা করেন।

মাদ্রাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কেডিএস খলিলুর রহমান। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা সাতকানিয়ায় বাবুনগরে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে পিতামাতার কবর জিয়ারত করেন।
চট্টগ্রাম,বৃহস্পতিবার ২২ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না- ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমি দুর্নীতি করিনা, ঘুষ খাইনা। ধর্ম মন্ত্রণালয়ের কোনক্ষেত্রে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবেনা।

আজ বিকালে চট্টগ্রামের পটিয়ায় আল-জমিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ধর্ম মন্ত্রণালয় ও অধীন দপ্তরসমূহকে দুর্নীতির উর্ধ্বে রাখতে চেষ্টা করব। এ মন্ত্রণালয়ের কাউকেই দুর্নীতি করার সুযোগ দেওয়া হবেনা। কোন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পর প্রাতিষ্ঠানিক সংস্কারের কাজে হাত দিবে। এরপর সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণের মাধ্যমে কাজ শেষ করবে।

উপদেষ্টা দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে বলেন, বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয়, রিজার্ভ তলানীতে পৌঁছেছে। এ অবস্থায় অর্থসংশ্লিষ্ট নতুন কোন প্রকল্প গ্রহণ বা অন্য কোন কাজে হাতে দেওয়া সম্ভব নয়। আশার কথা হলো, রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি পেয়েছে। দেশের অর্থনীতি শক্তিশালী হলেই আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করব। উপদেষ্টা তাঁর দায়িত্ব পালনে সকলের দোয়া সহযোগিতা কামনা করেন।

মাদ্রাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কেডিএস খলিলুর রহমান। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা সাতকানিয়ায় বাবুনগরে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে পিতামাতার কবর জিয়ারত করেন।
চট্টগ্রাম,বৃহস্পতিবার ২২ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO