দেশের ৩২৩টি পৌরসভার মেয়রকে তাদের পদ থেকে অপসারন করেছে সরকার।
সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে দেয়া প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ৪৯৩টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ৬১টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) এবং জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসকরা (ডিসি) দায়িত্ব পালন করবেন।
ঢাকা,সোমবার ১৯ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















