কক্সবাজারের সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৮ আগস্ট) ভোরে পেকুয়ার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দুবাই প্রবাসী সরওয়ার কামালের স্ত্রী মমতাজ বেগম (৪০) মেয়ে ময়না (১২)ও নাতনি মাহি (৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয় জানান, ভারী বর্ষণের ফলে রোববার ভোরে বাড়ির উপর পাহাড় ধসে পড়ে। এতে সকালে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। কিশোরগঞ্জ,রোববার ১৮ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















