রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া উইং থেকে থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এ বিষয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি হতে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।
ডিএমপি মিডিয়া জানিয়েছে, বাড়ি দুটি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক সচিব শাহ কামালের। তার বাসা দুটি থেকে ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা ও ১০ লাখ ৩ হাজার ৩৬৬ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে ইউএস ডলার ৩০০০ টাকার, মালোয়শিয়া রিংগিত ১ হাজার টাকার, সৌদি রিয়াল রয়েছে ২ হাজার ৯৬৯ টাকার, সিঙ্গাপুরী ডলার রয়েছে ৪ হাজার ১১২ টাকার। এছাড়া অট্রেলিয়ান ডলার রয়েছে ১ হাজার ৯১৫ টাকার, কোরিয়ান ইয়াং ২৫ হাজার টাকার এবং চাইনিজ ইয়াং রয়েছে ১৯৯ টাকার।
ঢাকা,শুক্রবার ১৬ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















