হুয়াওয়ের সাসটেইনেবিলিটি ফোরামে ডিজিটাল প্রযুক্তির ওপর গুরুত্বারোপ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং টেলিযোগাযোগ পণ্য ও সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে আয়োজিত সাসটেইনেবিলিটি ফোরাম-২০২৩ এ ডিজিটাল প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখে থাকা প্রকৃতি ও মানবতার স্থিতিস্থাপকতাকে উন্নত করতে এবং স্থায়িত্বের উন্নয়নে ডিজিটাল প্রযুক্তি সহায়তা করবে বলে তারা মত দেন। সম্প্রতি চীনে অনুষ্ঠিত “থ্রাইভিং টুগেদার উইথ টেক: রিয়েলাইজিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট” শীর্ষক এ সেমিনারে চীন, ইতালি, ঘানা, পাকিস্তান ও ব্রাজিল- এই পাঁচটি দেশ অংশগ্রহণ করে। সেমিনারে হুয়াওয়ে এবং এর সহযোগী প্রতিষ্ঠানসমূহের নেয়া সবচাইতে কার্যকরী সাসটেইনেবিলিটি বা টেকসই উদ্যোগ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

ব্রাজিলে, ‘ভেলোসো নেট’এর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করে হুয়াওয়ে। সেখানে হুয়াওয়ের প্রযুক্তিসেবায় অ্যামাজনাস রাজ্যের ৩০ শতাংশ বাসিন্দাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, প্রতিষ্ঠানটি ‘টেকফরনেচার’ প্রকল্পের জন্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন ফর নেচারের (আইইউসিএন) সঙ্গেও কাজ করে, যার লক্ষ্য হলো জীববৈচিত্র্যের নিরাপত্তা প্রদানের পাশাপাশি সামাজিক উন্নয়ন নিশ্চিত করা।

চীনে আয়োজিত এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশন্স নেটওয়ার্কের প্রেসিডেন্ট, জাতিসংঘের ব্রডব্যান্ড কমিশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের কমিশনার ও কলাম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর জেফরি স্যাক্স। তিনি বলেন, “আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে চ্যালেঞ্জ বেড়েই চলেছে। তাই প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তন জরুরি, যেমনটা হুয়াওয়ে যুগান্তকারী সব প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। প্রযুক্তির মাধ্যমে সমাজের প্রত্যেকের কাছে পৌঁছানো যায় এবং এমনকি এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর কাছেও পৌঁছানো সম্ভব; যতক্ষণ পর্যন্ত ব্যবহারকারীরা ‘বেইজ স্টেশনের’ কাছে অর্থ্যাৎ নেটওয়ার্কের আওতায় থাকছে, ডিজিটাল সংযোগ (কানেক্টিভিটি) রয়েছে এবং তাদের কাছে একটি ডিভাইস রয়েছে।”

হুয়াওয়ে আইসিটি মার্কেটিংয়ের প্রেসিডেন্ট জেফরি ঝউ বলেন, “আমাদের পার্টনারদের সঙ্গে নিয়ে, ডিজিটাল অন্তর্ভুক্তি পরিচালনা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ডিজিটাল বিশ্ব তৈরিতে আমরা ডিজিটাল প্রযুক্তির সক্ষমতা ব্যবহার করছি।”

হুয়াওয়ের ৫জি চীনের ইউনানের কফি চাষকে উন্নত করছে, শিমের গুণমান উন্নত করছে এবং ই-কমার্সের বৃদ্ধিকে ত্বরান্বিত করছে, যা স্থানীয় কফিকে একটি স্বনামধন্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

হুয়াওয়ের ‘টেকফরঅল নেচার গার্ডিয়ান’ প্রকল্প ইতালির ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারকে (ডব্লিউডব্লিউএফ) সঙ্গে নিয়ে ১৬টি খামারে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাকোস্টিক মনিটরিং স্থাপন করে। যাতে দেখা যায়, গতানুগতিক খামারগুলির তুলনায় ১০ শতাংশেরও বেশি প্রজাতির প্রাণী ইকোফার্মে বাস করে।

পাশাপাশি, হুয়াওয়ে সহযোগী প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে, পাকিস্তানের গোকিনায় তাদের যোগাযোগের সম্প্রসারণ ঘটিয়েছে। যার ফলে টেলিমেডিসিন এবং দূরশিক্ষার (ডিসট্যান্স এডুকেশন) সুবিধা প্রদান করা সম্ভব হয়েছে।
ঘানায়, পশ্চিম আফ্রিকার প্রাথমিক ভাসমান হাইড্রো-সোলার হাইব্রিড প্রকল্পের উদ্বোধন করেছে হুয়াওয়ে এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো। এই প্রকল্পের মাধ্যমে বোনো অঞ্চলে একটি কাজু বাদামের কারখানা পরিচালিত হচ্ছে, যেখানে নারীসহ ৮০০ জনেরও বেশি নাগরিকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে৷

তথ্যপ্রযুক্তি ডেক্স,রোববার ১০ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হুয়াওয়ের সাসটেইনেবিলিটি ফোরামে ডিজিটাল প্রযুক্তির ওপর গুরুত্বারোপ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং টেলিযোগাযোগ পণ্য ও সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে আয়োজিত সাসটেইনেবিলিটি ফোরাম-২০২৩ এ ডিজিটাল প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখে থাকা প্রকৃতি ও মানবতার স্থিতিস্থাপকতাকে উন্নত করতে এবং স্থায়িত্বের উন্নয়নে ডিজিটাল প্রযুক্তি সহায়তা করবে বলে তারা মত দেন। সম্প্রতি চীনে অনুষ্ঠিত “থ্রাইভিং টুগেদার উইথ টেক: রিয়েলাইজিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট” শীর্ষক এ সেমিনারে চীন, ইতালি, ঘানা, পাকিস্তান ও ব্রাজিল- এই পাঁচটি দেশ অংশগ্রহণ করে। সেমিনারে হুয়াওয়ে এবং এর সহযোগী প্রতিষ্ঠানসমূহের নেয়া সবচাইতে কার্যকরী সাসটেইনেবিলিটি বা টেকসই উদ্যোগ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

ব্রাজিলে, ‘ভেলোসো নেট’এর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করে হুয়াওয়ে। সেখানে হুয়াওয়ের প্রযুক্তিসেবায় অ্যামাজনাস রাজ্যের ৩০ শতাংশ বাসিন্দাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, প্রতিষ্ঠানটি ‘টেকফরনেচার’ প্রকল্পের জন্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন ফর নেচারের (আইইউসিএন) সঙ্গেও কাজ করে, যার লক্ষ্য হলো জীববৈচিত্র্যের নিরাপত্তা প্রদানের পাশাপাশি সামাজিক উন্নয়ন নিশ্চিত করা।

চীনে আয়োজিত এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশন্স নেটওয়ার্কের প্রেসিডেন্ট, জাতিসংঘের ব্রডব্যান্ড কমিশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের কমিশনার ও কলাম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর জেফরি স্যাক্স। তিনি বলেন, “আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে চ্যালেঞ্জ বেড়েই চলেছে। তাই প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তন জরুরি, যেমনটা হুয়াওয়ে যুগান্তকারী সব প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। প্রযুক্তির মাধ্যমে সমাজের প্রত্যেকের কাছে পৌঁছানো যায় এবং এমনকি এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর কাছেও পৌঁছানো সম্ভব; যতক্ষণ পর্যন্ত ব্যবহারকারীরা ‘বেইজ স্টেশনের’ কাছে অর্থ্যাৎ নেটওয়ার্কের আওতায় থাকছে, ডিজিটাল সংযোগ (কানেক্টিভিটি) রয়েছে এবং তাদের কাছে একটি ডিভাইস রয়েছে।”

হুয়াওয়ে আইসিটি মার্কেটিংয়ের প্রেসিডেন্ট জেফরি ঝউ বলেন, “আমাদের পার্টনারদের সঙ্গে নিয়ে, ডিজিটাল অন্তর্ভুক্তি পরিচালনা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ডিজিটাল বিশ্ব তৈরিতে আমরা ডিজিটাল প্রযুক্তির সক্ষমতা ব্যবহার করছি।”

হুয়াওয়ের ৫জি চীনের ইউনানের কফি চাষকে উন্নত করছে, শিমের গুণমান উন্নত করছে এবং ই-কমার্সের বৃদ্ধিকে ত্বরান্বিত করছে, যা স্থানীয় কফিকে একটি স্বনামধন্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

হুয়াওয়ের ‘টেকফরঅল নেচার গার্ডিয়ান’ প্রকল্প ইতালির ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারকে (ডব্লিউডব্লিউএফ) সঙ্গে নিয়ে ১৬টি খামারে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাকোস্টিক মনিটরিং স্থাপন করে। যাতে দেখা যায়, গতানুগতিক খামারগুলির তুলনায় ১০ শতাংশেরও বেশি প্রজাতির প্রাণী ইকোফার্মে বাস করে।

পাশাপাশি, হুয়াওয়ে সহযোগী প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে, পাকিস্তানের গোকিনায় তাদের যোগাযোগের সম্প্রসারণ ঘটিয়েছে। যার ফলে টেলিমেডিসিন এবং দূরশিক্ষার (ডিসট্যান্স এডুকেশন) সুবিধা প্রদান করা সম্ভব হয়েছে।
ঘানায়, পশ্চিম আফ্রিকার প্রাথমিক ভাসমান হাইড্রো-সোলার হাইব্রিড প্রকল্পের উদ্বোধন করেছে হুয়াওয়ে এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো। এই প্রকল্পের মাধ্যমে বোনো অঞ্চলে একটি কাজু বাদামের কারখানা পরিচালিত হচ্ছে, যেখানে নারীসহ ৮০০ জনেরও বেশি নাগরিকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে৷

তথ্যপ্রযুক্তি ডেক্স,রোববার ১০ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO