‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নিয়েছে কয়েক হাজার আন্দোলনকারী।
বৃহস্পতিবার (আগস্ট ১৫) ভোর থেকে ধানমন্ডি ৩২ নম্বর, রাফা প্লাজাসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক ছাত্র-জনতা অবস্থান নেয়।তাদের সঙ্গে যোগ দেয় সাধারণ মানুষ।
শিক্ষার্থীরা জানায়, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কেউ যাতে নাশকতা করতে না পারে, সে বিষয়টি মাথায় রেখেই তাদের এমন কর্মসূচি। এমন অবস্থানের কারণে সাধারণ মানুষ যাতে কোনোভাবেই দুর্ভোগে না পড়ে, সে বিষয়ে শিক্ষার্থীরা সজাগ রয়েছে বলেও জানান তারা।
ঢাকা,বৃহস্পতিবার ১৫ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















