রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, পল্টন থানায় একটি মামলায় বুধবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের আত্মগোপনে থাকা অবস্থায় খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ আগস্ট) তাদের আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে খিলক্ষেত থানা পুলিশ।
ঢাকা,বুধবার ১৪ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















