রায়পুরায় সাংবাদিককে গুলি করে হত্যা চেষ্টা: বিচারের দাবিতে নরসিংদী তে মানববন্ধন

নরসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান মনির (৪০) নামে স্থানীয় এক সাংবাদিককে গুলি করে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এর বিচার চেয়ে বুধবার (১৪ আগস্ট) দুপুরে মানববন্ধন করেছে নরসিংদীর সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। মনিরুজ্জামানের উপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক বিচারের দাবী জানান মানববন্ধনের বক্তারা।
নরসিংদী জেলার সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে বক্তব্য রাখেন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি মো. নুরুল ইসলাম, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, দৈনিক দেশ রুপান্তর ও দেশ টিভি’র জেলা প্রতিনিধি সুমন বর্মণ, নরসিংদী জেলা রিপোর্টর্স ক্লাবের সমন্য়ক মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের ডাকের মাধবদী সংবাদ দাতা মোঃ নজরুল ইসলাম, মাধবদী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খবরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি শাওন খন্দকার শাহিন, পলাশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভি জেলা প্রতিনিধি নুর আলম, শিবপুর প্রেস ক্লাবে সভাপতি সৈয়দ মো. খোরশেদ আলম, রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি, রায়পুরা রিপোর্টার্স ক্লাব, মাধবদী প্রেসক্লাব সহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এম ওবায়েদুল কবীর এর সঞ্চালনায় এই মানববন্ধনে উপস্থিত বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ।
উল্লেখ্য, মঙ্গলবার সাংবাদিক মনিরুজ্জামান মনির রায়পুরায় বিভিন্ন স্থানে মানুষের বাড়িঘর, দোকানপাট ভাংচুর লুটপাট, অগ্নিসংযোগ করছে রুবেলের লোকেরা। এমন বহু সংবাদ প্রকাশের জের ও এলাকায় আধিপত্য নিয়ে সৃষ্ট বিবাদের কারনে মঙ্গলবার(১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে শ্রীরামপুর বাজারে গেলে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়ার হত্যা মামলার প্রধান আসামী সন্ত্রাসী আবিদ হাসান রুবেল ও তার ছোট ভাই টুটুল সহ প্রায় ১০ জনের একটি দল হামলা করে। এসময় সাংবাদিক মনির আত্মরক্ষায় একটি দোকানে ঢুকে গেলে সেখান থেকে বের করে বাইরে এনে হাতুরি দিয়ে পিটিয়ে ও পায়ে, হাতে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করে হাসপাতালের চিকিৎসক। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় ঢাকায় চিকিৎসাধিন রয়েছে।
এদিকে মানববন্ধন শেষে প্রায় অর্ধশতাধিক সাংবাদিক নরসিংদীর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. বদিউল আলম এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন ও সাংবাদিক হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানায়।
সাংবাদিক হত্যা চেষ্টার ঘটনার সাথে সম্পৃক্ত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,বুধবার ১৪ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় সাংবাদিককে গুলি করে হত্যা চেষ্টা: বিচারের দাবিতে নরসিংদী তে মানববন্ধন

নরসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান মনির (৪০) নামে স্থানীয় এক সাংবাদিককে গুলি করে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এর বিচার চেয়ে বুধবার (১৪ আগস্ট) দুপুরে মানববন্ধন করেছে নরসিংদীর সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। মনিরুজ্জামানের উপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক বিচারের দাবী জানান মানববন্ধনের বক্তারা।
নরসিংদী জেলার সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে বক্তব্য রাখেন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি মো. নুরুল ইসলাম, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, দৈনিক দেশ রুপান্তর ও দেশ টিভি’র জেলা প্রতিনিধি সুমন বর্মণ, নরসিংদী জেলা রিপোর্টর্স ক্লাবের সমন্য়ক মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের ডাকের মাধবদী সংবাদ দাতা মোঃ নজরুল ইসলাম, মাধবদী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খবরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি শাওন খন্দকার শাহিন, পলাশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভি জেলা প্রতিনিধি নুর আলম, শিবপুর প্রেস ক্লাবে সভাপতি সৈয়দ মো. খোরশেদ আলম, রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি, রায়পুরা রিপোর্টার্স ক্লাব, মাধবদী প্রেসক্লাব সহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এম ওবায়েদুল কবীর এর সঞ্চালনায় এই মানববন্ধনে উপস্থিত বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ।
উল্লেখ্য, মঙ্গলবার সাংবাদিক মনিরুজ্জামান মনির রায়পুরায় বিভিন্ন স্থানে মানুষের বাড়িঘর, দোকানপাট ভাংচুর লুটপাট, অগ্নিসংযোগ করছে রুবেলের লোকেরা। এমন বহু সংবাদ প্রকাশের জের ও এলাকায় আধিপত্য নিয়ে সৃষ্ট বিবাদের কারনে মঙ্গলবার(১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে শ্রীরামপুর বাজারে গেলে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়ার হত্যা মামলার প্রধান আসামী সন্ত্রাসী আবিদ হাসান রুবেল ও তার ছোট ভাই টুটুল সহ প্রায় ১০ জনের একটি দল হামলা করে। এসময় সাংবাদিক মনির আত্মরক্ষায় একটি দোকানে ঢুকে গেলে সেখান থেকে বের করে বাইরে এনে হাতুরি দিয়ে পিটিয়ে ও পায়ে, হাতে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করে হাসপাতালের চিকিৎসক। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় ঢাকায় চিকিৎসাধিন রয়েছে।
এদিকে মানববন্ধন শেষে প্রায় অর্ধশতাধিক সাংবাদিক নরসিংদীর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. বদিউল আলম এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন ও সাংবাদিক হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানায়।
সাংবাদিক হত্যা চেষ্টার ঘটনার সাথে সম্পৃক্ত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,বুধবার ১৪ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO